নিজস্ব প্রতিবেদক
রাজশাহীতে শেষ হয়েছে মাসব্যাপী ’ইয়ুথ কিচেন (রান্না) ’ বিষয়ক প্রশিক্ষণ কোর্স। যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে রবিবার (২৪ নভেম্বর) বিকেলে জেলা যুব প্রশিক্ষণ কেন্দ্রে সনদপত্র বিতরণের মধ্যদিয়ে মাসব্যাপী এই প্রশিক্ষণ কোর্সের সমাপ্ত হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তর রাজশাহীর উপপরিচালক এটিএম গোলাম মাহবুব।
মাসব্যাপী ’ইয়ুথ কিচেন (রান্না)’ বিষয়ক কোর্সে ২৫ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ গ্রহন করেন। এই প্রশিক্ষণ শেষে কোর্সের প্রশিক্ষণার্থীদের হাতে সার্টিফিকেট ও সনদপত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, দক্ষ জনবল একটি দেশের মূল চালিকা শক্তি। বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধির দেশ হিসেবে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়ানোর জন্য দেশের যুবসমাজকে গুরুত্ব দিতে হবে; দক্ষ করে গড়ে তুলতে হবে। সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য যুব উন্নয়ন অধিদপ্তর বেকার যুবকদের দেশের আর্থ-সামাজিক উন্নয়নে সম্পৃক্ত করে তাদের স্বাবলম্বী করার পাশাপাশি দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে কাজ করছে।
যুবকদের পাশাপাশি যুবাদের কর্মস্পৃহা এবং কর্মোদ্দীপনা কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে এক মাস মেয়াদী ‘ইয়ুথ কিচেন (রান্না)’ বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
শিপ্র/শাহোরা/