শিরোনাম প্রতিদিন ডেস্ক
জনসেবার মান উন্নয়নে রাজশাহী বিভাগের মাঠ প্রশাসনে কর্মরত কর্মকর্তাদের সাথে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ মে) সকাল সাড়ে ৯ টায় মন্ত্রিপরিষদ বিভাগ আয়োজিত বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল’র সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. হামিদুল হক ও রাজশাহীর জেলা প্রশাসক শামীম আহমেদ।
বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) প্রণয়ন, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিষয়ে উপস্থাপন করেন মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব এএসএম ফেরদৌস এবং বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) প্রণয়নের গাইডলাইন উপস্থাপন করেন মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব খোরশেদ আলম খান। এছাড়াও উপস্থিত অংশগ্রহণকারীদের এপিএর সার্বিক বিষয়ের উপর দিক নির্দেশনা দেন মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব মো. জিয়াউল হক ।
এছাড়া বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের ২০২৪-২৫ অর্থ বছরের খসড়া মডেল এপিএ উপস্থাপন করেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মেজবাউল করিম।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের ২০২৪-২৫ অর্থ বছরের খসড়া মডেল এপিএ উপস্থাপন করেন বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম।
কর্মশালায় রাজশাহী বিভাগের ৬৭ উপজেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, ৮ জেলার ৮ জন এপিএ টিম লিডার, ৮ জন ফোকাল পয়েন্ট কর্মকর্তা, বিভাগীয় কমিশনারের কার্যালয়ের এপিএ টিমের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
শিপ্র/শাহোরা/