শিরোনাম :
নতুন মন্ত্রীসভার সদস্যদের জন্য প্রস্তুত ৩৭টি গাড়ি; ফোন যাবে সকালে প্রধান উপদেষ্টার বিদায়ী ভাষণ: হার-জিতই গণতন্ত্রের সৌন্দর্য আব্দুল্লাহ আল মামুন বিটিএমএ-এর মুখপাত্র নির্বাচিত সারোয়ার হোসেন মৃধা সড়ক পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত সীতাকুণ্ডের মানুষের ঢল; চন্দ্রনাথ ধামে শিবচতুর্দশী মেলা শুরু ধানের শীষে ভোট দেওয়ার খেসারত; আজও ভুলতে পারেনি সে স্মৃতি ধানের শীষে ভোট দেওয়ায় পাহাড়িদের নির্যাতন ও জোরপূর্বক টাকা আদায় চট্টগ্রামে হোটেলে অভিযান চালিয়ে ১০ নারী-পুরুষ গ্রেফতার নতুন সরকারের মন্ত্রিসভায় কারা স্থান পেতে পারেন ক্ষমতায় বসছে বিএনপি; প্রত্যাশা,‘আগামীর বাংলাদেশ হবে আরো উন্নত’
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পেলেন নরসিংদীর কৃতি সন্তান এম সিরাজ উদ্দিন

Reporter Name / ৩০ Time View
Update : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

নরসিংদী প্রতিনিধি

প্রধান উপদেষ্টার মুখ্য সচিব (চুক্তিভিত্তিক) নিয়োগকৃত এম সিরাজ উদ্দিন মিয়াকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এম সিরাজ উদ্দিন নরসিংদীর পলাশ উপজেলার খানেপুর গ্রামের কৃতি সন্তান।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু’র সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব (চুক্তিভিত্তিক) এম সিরাজ উদ্দিন মিয়াকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে (চুক্তিভিত্তিক) অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

এর আগে শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক একটি প্রজ্ঞাপনে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়। সিনিয়র সহকারী সচিব মামুন শিবলীর সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৮ অক্টোবর, ২০২৪ তারিখের প্রজ্ঞাপনমূলে মন্ত্রিপরিষদ সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগকৃত ড. শেখ আব্দুর রশীদের নিয়োগের অবশিষ্ট মেয়াদ এতদ্বারা বাতিল করা হলো।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!