শিরোনাম :
নতুন মন্ত্রীসভার সদস্যদের জন্য প্রস্তুত ৩৭টি গাড়ি; ফোন যাবে সকালে প্রধান উপদেষ্টার বিদায়ী ভাষণ: হার-জিতই গণতন্ত্রের সৌন্দর্য আব্দুল্লাহ আল মামুন বিটিএমএ-এর মুখপাত্র নির্বাচিত সারোয়ার হোসেন মৃধা সড়ক পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত সীতাকুণ্ডের মানুষের ঢল; চন্দ্রনাথ ধামে শিবচতুর্দশী মেলা শুরু ধানের শীষে ভোট দেওয়ার খেসারত; আজও ভুলতে পারেনি সে স্মৃতি ধানের শীষে ভোট দেওয়ায় পাহাড়িদের নির্যাতন ও জোরপূর্বক টাকা আদায় চট্টগ্রামে হোটেলে অভিযান চালিয়ে ১০ নারী-পুরুষ গ্রেফতার নতুন সরকারের মন্ত্রিসভায় কারা স্থান পেতে পারেন ক্ষমতায় বসছে বিএনপি; প্রত্যাশা,‘আগামীর বাংলাদেশ হবে আরো উন্নত’
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

ভোট আনন্দ ও উত্তেজনায় রাত ঘুমাতে পারিনি; প্রভা

Reporter Name / ২২ Time View
Update : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

বিনোদন ডেস্ক

সারাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। নিজ জেলার গ্রামের বাড়িতে ভোটাধিকার প্রয়োগ করেছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা।

ভোট দেওয়ার পর গণমাধ্যমকে তিনি বলেন, ভোটের আনন্দ ও উত্তেজনায় রাতে ঘুমই হয়নি। পরিবেশটা একেবারে উৎসবের মতো, ঈদের সময় বাড়িতে এলে যেমন অনুভূতি হয়, ঠিক তেমনই লাগছে। আমি খুবই এক্সাইটেড ছিলাম।

ব্যস্ত পেশাজীবন থাকা সত্ত্বেও গ্রামে ভোট দিতে আসার কারণ ব্যাখ্যা করে প্রভা বলেন, একজন সচেতন নাগরিক হিসেবে দায়িত্ব পালন করতেই আমি নিজের শিকড়ে এসেছি। ছুটির দিন তাই বাসায় বিশ্রাম নিতে পারতাম, কিন্তু দেশের জন্য আমার একটি ভোটও গুরুত্বপূর্ণ।

শৈশবের স্মৃতি তুলে ধরে তিনি বলেন, ধর্ম ও সংস্কৃতির সমন্বয়ে বেড়ে ওঠার কারণে আজও তার অন্তরে দেশপ্রেম ও শিল্পচর্চার প্রতিফলন রয়েছে। প্রভা জানান,  আমি যে বাংলাদেশে বড় হয়েছি, সেই বাংলাদেশই চাই। ৭১-এর চেতনা, ২১-এর আত্মিক সম্পর্ক, বইমেলা, ২১শে ফেব্রুয়ারি, ২৬শে মার্চ, পহেলা ফাল্গুন, পহেলা বৈশাখ সবই চাই। পাশাপাশি সকল ধর্মের মানুষ যেন শান্তিপূর্ণভাবে উৎসব পালন করতে পারেন, সেটাও চাই।

ভোটের দিনটিকে জীবনের বিশেষ মুহূর্ত হিসেবে উল্লেখ করে প্রভা বলেন, তিনি শৈশবের মতোই একটি সম্প্রীতিময় বাংলাদেশ দেখার আশা করছেন।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!