প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৬, ১:১০ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৩, ২০২৬, ১:০৪ পি.এম
বেলাব প্রেসক্লাবে অসুস্থ সাংবাদিকদের সুস্থতা কামনায় দোয়া

নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর বেলাব প্রেসক্লাবের সদস্য অসুস্থ সাংবাদিকদের সুস্থতা কামনা ও কবরবাসীদের রুমের মাগফেরাত কামনা করে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে বেলাব প্রেসক্লাব কার্যালয়ে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বেলাব প্রেসক্লাবে সভাপতি মোশারফ হোসেন নিলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাপসা নাদিয়া এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমান উল্লাহ।
বেলাব প্রেসক্লাবে সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাব উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাড. অলিউর রহমান কাওসার ও নরসিংদী জেলা বিএনপির সহ সংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেন ও নরসিংদী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শাহাদাৎ হোসেন রাজু।
ইফতারের পূর্ব মুহূর্তে বেলাব প্রেসক্লাবের অসুস্থ সাংবাদিক সদস্যদের সুস্থতা ও কবরবাসিদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন বাজনাব জামে মসজিদের হাফেজ মোহাম্মদ আলাউদ্দিন।
পরে আগত অতিথিরা ক্লাবের উপস্থিত সদস্যদের ঈদ উপহার তুলে দেন।
শিপ্র/শাহোরা/
Copyright © 2026 শিরোনাম প্রতিদিন।।. All rights reserved.