শিরোনাম :
প্রেম করে ৪ গুণ কম বয়সী নারীকে বিয়ে: সমালোচনার জবাব দিলেন বৃদ্ধ প্রতিহিংসা নয়, বিএনপি বহুদলীয় ও সংসদীয় গণতন্ত্রে বিশ্বাস করে; ড. মঈন খান রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ পুলিশ কর্মকর্তাকে ধর্ষণের অভিযোগে ব্যবসায়ীকে ৫ দিনের রিমান্ড  কালীগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী ২ কিশোর নিহত মনোহরদীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি ময়মনসিংহে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর ও আগুন গ্রামে ফিরল ফাইজা, জানে না বাবা-মা ও দুই বোন আর বেঁচে নেই বিয়ের দাবিতে পরকীয়া প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অনশন টঙ্গীতে ফাঁকা গুলি ও ককটেল ফাটিয়ে ২ দোকান থেকে ১০ লাখ টাকা লুট
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

বিয়ের দাবিতে পরকীয়া প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অনশন

Reporter Name / ২৪ Time View
Update : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

শিরোনাম প্রদিদিন ডেস্ক

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নিয়েছেন চার বছরের কন্যা সন্তানের জননী এক গৃহবধূ। দাবি পূরণ না হলে আত্মহত্যা করবেন বলে ঘোষণা দিয়েছেন তিনি। এ ঘটনার পর প্রেমিক ও তার মা বাড়ি ছেড়ে পালিয়েছেন বলে জানা গেছে।

রবিবার (২২ ফেব্রুয়ারি) রাত থেকে উপজেলার সদর ইউনিয়নের জঙ্গলমুকন্দপুর গ্রামে প্রেমিক সিজান খন্দকারের বাড়িতে এ ঘটনা ঘটে। সিজান ওই গ্রামের জিয়া খন্দকারের ছেলে। ওই নারী জঙ্গলমুকন্দপুর গ্রামের সুমন শেখের স্ত্রী এবং একই উপজেলার পিংগলিয়া গ্রামের রজব আমি মিনার মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই নারীর সাড়ে ছয় বছরের দাম্পত্য জীবনে চার বছরের একটি কন্যা সন্তান রয়েছে। তার স্বামী সুমন শেখ নৌ-জাহাজে চাকরি করেন। প্রায় আট মাস আগে সিজান খন্দকারের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে বিয়ের আশ্বাসে তাদের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্ক হয় বলে অভিযোগ করেন ওই নারী।

গৃহবধূ বলেন, বিয়ের আশ্বাসে সিজান আমার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক করেছে। গতকাল রাত ৮টায় সিজান আমার ঘরে ঢুকলে আমার শ্বশুর বাড়ির লোকজন দেখে এবং সিজানকে ধরে ফেলে, তখন সে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সেখান থেকে চলে আসে। আমাকে আমার স্বামী ফোন করে বলে আমাকে সে গ্রহণ করবে না, ওই রাতেই আমি সিজানের বাড়িতে যাই, ততক্ষণে সিজান বাড়ি থেকে পালিয়ে গেছে, আমি তখন থেকেই অবস্থান করছি। সিজান না আশা পর্যন্ত আমি কোথাও যাব না। বিয়ে না করলে আত্মহত্যা করব।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য জামাল শেখ বলেন, থানা পুলিশ ও স্থানীয় ইউপি সদস্য মিলে বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে।

কাশিয়ানী থানা পুলিশের উপপরিদর্শক হাবিবুর রহমান জানান, ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করা হয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। স্থানীয়ভাবে সমাধান না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!