রাঙামাটি প্রতিনিধি
পাহাড়ি জেলা রাঙামাটির বাঘাইছড়িতে সাড়ে ৮ লাখ টাকার অবৈধ সেগুন কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বর্ডার গার্ড বাংলাদেশ মারিশ্যা ব্যাটালিয়ন ২৭ বিজিবির অধিনায়কের নির্দেশক্রমে রিভারঘাট পোষ্টের হাবিলদার মো. রুস্তম আলীর নেতৃত্বে একটি টহল দল বাঘাইছড়ি উপজেলাধীন মোস্তফা কলোনী নামক এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় মালিকবিহীন অবৈধ চোরাচালানী প্রায় ২ শত ঘনফুট সেগুন কাঠ আটক করতে সক্ষম হয়। আটককৃত কাঠের আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৮ লাখ টাকা।
মারিশ্যা জোন কমান্ডার লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়াও মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় চোরাকারবারী কর্তৃক বিভিন্ন অভিনব পদ্ধতিতে চোরাচালানী তৎপরতা বৃদ্ধি পেয়েছে বিধায় মারিশ্যা জোন কর্তৃক চোরাচালান প্রতিরোধকল্পে সর্বদা গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি আভিযানিক টহল কার্যক্রমের মাধ্যমে চোরাচালান দমন কার্যক্রম অব্যাহত রেখেছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।
শিপ্র/শাহোরা/