শিরোনাম :
সীতাকুণ্ডে শিশু ইরা ধর্ষণ ও হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে মূল আসামি গ্রেফতার নির্ধারিত সময়ে অফিসে না আসায় রংপুর ডিসি অফিসের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গণভোটের বৈধতাকে আদালতে নিয়ে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে: নাহিদ ইসলাম রায়পুরায় ২০০ এতিমের হাতে খাদ্যসামগ্রী তুলে দিল ‘অরফান লাভ’ রাজধানীতে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮ বাংলাদেশিদের জন্য সৌদিতে দূতাবাসের জরু‌রি বিজ্ঞ‌প্তি জাতীয় ভোটার দিবস; ভােটের অধিকার আর যেন খর্ব না হয় মধ্যপ্রাচ্যে হামলায় ২ বাংলাদেশি নিহত, আহত ৭ কাতারের জ্বালানি স্থাপনায় ইরানের ড্রোন আঘাত করেছে কিশোরী আমেনা হত্যা মামলা : ৭ আসামি ৮ দিনের রিমান্ডে
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

বাংলাদেশিদের জন্য সৌদিতে দূতাবাসের জরু‌রি বিজ্ঞ‌প্তি

Reporter Name / ২১ Time View
Update : সোমবার, ২ মার্চ, ২০২৬

শিরোনাম প্রতিদিন ডেস্ক

সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে দেশটিতে থাকা বাংলাদেশের দূতাবাস। সোমবার (২ মার্চ) জারি করা বিজ্ঞপ্তিতে বাংলাদেশিদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং সৌদি কর্তৃপক্ষ জারি করা নির্দেশনা কঠোরভাবে অনুসরণের অনুরোধ করা হয়।

বিজ্ঞপ্তিতে বাংলাদেশিদের শান্ত থাকার এবং গুজব এড়িয়ে চলার পরামর্শ দি‌য়ে বলা হয়ে‌ছে, সৌদি আরবের স্থানীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত কোনো ছবি বা ভিডিও আপলোড, কোনো সংবাদ প্রচার, শেয়ার, লাইক বা কমেন্ট করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে।

আকাশপথে ভ্রমণের ক্ষেত্রে বিমানবন্দরে যাওয়ার আগে সংশ্লিষ্ট বিমান সংস্থা কিংবা ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সময়সূচি ও অবস্থা সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে ।

যেকোনো জরুরি সেবার জন্য দূতাবাসের হটলাইন নাম্বার ৮০০১০০০১২৪ (কূটনৈতিক উইং), ৮০০১০০০১২৫ (শ্রম কল্যাণ উইং) ও ৮০০১০০০১২৬ (পাসপোর্ট ও কনস্যুলার সেবা) এ যোগাযোগ করতে বলা হয়েছে।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!