শিরোনাম :
মাটির হাঁড়িতে টক দই; চারপাশে ছড়িয়ে পড়ে দুধ আর মাটির মিশ্র গন্ধ নিয়ন্ত্রণ হারিয়ে তেলবাহী ট্রাক দোকানের ভিতর, প্রাণ গেল ২ জনের প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার কে কোন দফতরের দায়িত্বে ? পটুয়াখালীতে মাত্র ১ টাকায় মিলছে সুস্বাদু ইফতার পবিত্র রমজান উপলক্ষে লংগদু জোনের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ একুশে বইমেলায় প্রকাশিত হচ্ছে সাংবাদিক মোস্তফা খানের ‘একটি কলমের দাম’ প্রথম কার্যদিবসেই নরসিংদীতে মেডিকেল কলেজ নির্মাণের উদ্যোগ স্বাস্থ্য খাত হবে দুর্নীতিমুক্ত, এখানে কোনো সিন্ডিকেট থাকবে না; স্বাস্থ্য মন্ত্রী  রমজানে স্কুল বন্ধের ঘোষণা; কাল থেকে ছুটি শুরু নরসিংদীতে নামীদামি ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে ‘বিউটি রুম বাই আফরিন’
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

প্রথম কার্যদিবসেই নরসিংদীতে মেডিকেল কলেজ নির্মাণের উদ্যোগ

Reporter Name / ২৬ Time View
Update : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে একটি মেডিকেল কলেজ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) তার প্রথম কার্যদিবসেই এর উদ্যোগ নেন। এর পরিপ্রেক্ষিতে এ সংক্রান্ত একটি দাপ্তরিক চিঠি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে।

এই দিনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণের বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখার উপসচিব রাহেলা রহমত উল্লাহ স্বাক্ষরিত এক চিঠিতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে চিঠি দিয়েছে। চিঠিতে নরসিংদী জেলায় একটি নতুন সরকারি মেডিকেল কলেজ স্থাপনের প্রয়োজনীয়তা আছে কি না সে বিষয়ে সুস্পষ্ট মতামতসহ প্রতিবেদন পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে।

নরসিংদীর এই সাংসদ সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) প্রথম কার্যদিবসে তিনি এই উদ্যোগ গ্রহণ করেন। একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার বিষয়টি নরসিংদীবাসীর দীর্ঘদিনের প্রাণে দাবী ছিলো। তাছাড়া নরসিংদী ২৫০ শষ্য জেনারেল হাসপাতালের ভবন নির্মাণের দীর্ঘদিনেও প্রয়োজনীয় লোকবল ও যন্ত্রপাতির অভাবে চালু হচ্ছে না। ফলে ১০০ শষ্যা বিশিষ্ট  ও ৫০ শষ্য বিশিষ্ট নরসিংদীর দুটি জেলা হাসপাতালে রোগিদের বাড়তি চাপ নিতে হচ্ছে। এ দুটি হাসপাতালে প্রতিদিনেই দ্বিগুণেরও বেশী রোগি ভর্তি থাকছে।

নরসিংদীবাসীর প্রাণের দাবীকে বাস্তবায়নে উদ্যোগী হন জেলা থেকে নির্বাচিত সংসদ সদস্য স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল ঢাকার নিকটবর্তী জেলা হওয়া সত্ত্বেও এখানে সরকারি চিকিৎসা ব্যবস্থা বিশেষ করে মেডিকেল কলেজ না থাকায় তিনি এই উদ্যোগ নেন।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!