শিরোনাম :
চকরিয়ায় চোরাবালিতে ডুবে ২ কিশোরীর মৃত্যু ফরিদপুরের দুই উপজেলায় সংঘর্ষে আহত ৩০, বাড়িঘরে আগুন চট্টগ্রামে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ৩ জনের প্রাণ গেল বিএনপির রাজনীতি ক্ষমতার জন্য নয়, জনগণের কল্যাণে: ড. আব্দুল মঈন খান কোবে বাংলাদেশ সোসাইটির কার্যনির্বাহী সভা ও ইফতার মাহফিল  ইংরেজিতে কথা বলতে অনুপ্রাণিত করতে এনআইসিতে সেমিনার আদিয়াবাদ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের অনিয়ম-দুর্নীতিতে ফুঁসে উঠেছে স্থানীয়রা বীরপুরে ২৪ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন মহোৎসব; ভক্তদের মিলনমেলা ‘অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া খাগড়াছড়িতে ৩৩৬ পরিবার বসতি স্থাপন নিয়ে ফেসবুকে অপপ্রচার
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

প্রকাশ্যেই মেয়েকে শাসন করলেন বলিউড বাদশা শাহরুখ

Reporter Name / ১৬০ Time View
Update : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

বিনোদন ডেস্ক

বলিউড বাদশা শাহরুখ খান সম্প্রতি ৬০ বছর পূর্ণ করেছেন। জন্মদিন উপলক্ষে সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা শুভেচ্ছাবার্তার মধ্যে একটিই ছিল বিশেষ, তা হলো তার মেয়ে সুহানা খানের শুভেচ্ছা। তবে বাবার এই ভালোবাসাপূর্ণ পোস্টে ছিল শাসনের রেশও, যা নিয়ে নেটিজেনদের মধ্যে আলোচনা সৃষ্টি হয়েছে। খবর নিউজ ১৮’র।

রবিবার শাহরুখ খান তার জন্মদিনে সারা বিশ্ব থেকে অসংখ্য শুভেচ্ছা পেয়েছেন। তার মধ্যে সবচেয়ে হৃদয়গ্রাহী ছিল মেয়ে সুহানা খানের পোস্ট। সামাজিক মাধ্যমে শেয়ার করা ছবিতে দুটো বড় কাপ কফির ছবি ছিল। একটি কাপে লেখা ছিল ‘কিং’ (রাজা), যা ছিল শাহরুখের জন্য, আর অন্য কাপের লেখা ছিল ‘রাজার রাজকন্যা’, অর্থাৎ সুহানার জন্য।

মেয়ে সুহানার এই মনোরম শুভেচ্ছায় শাহরুখ খান মুগ্ধ হলেও, তার নিজের বিশেষ ধরনের চিন্তা ও স্বভাব সরাসরি প্রকাশ পেলেন। সুহানার পোস্টে ধন্যবাদ জানাতে গিয়ে শাহরুখ খান লিখলেন, ‘ধন্যবাদ, কিন্তু কালো কফি খাওয়া বন্ধ কর দয়া করে, কারণ তুমি এখনও ছোটই আছো।’

বাবার এই মন্তব্যে সোশ্যাল মিডিয়ায় এক নতুন আলোচনা শুরু হয়েছে। নেটিজেনরা বলছেন, বয়স যতই হোক, বাবার চোখে মেয়ে তো সবসময়ই ছোট থাকে। কিছু ভক্ত শাহরুখের এই ছোট্ট কিন্তু মিষ্টি শাসনের প্রশংসাও করেছেন, বলছেন, বাবার ভালোবাসার সাথে এই দৃষ্টি এবং নজরদারি যেন মেয়ের প্রতি এক আলাদা ধরনের যত্নশীলতা প্রদর্শন করছে।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!