শিরোনাম :
সীতাকুণ্ডে শিশু ইরা ধর্ষণ ও হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে মূল আসামি গ্রেফতার নির্ধারিত সময়ে অফিসে না আসায় রংপুর ডিসি অফিসের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গণভোটের বৈধতাকে আদালতে নিয়ে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে: নাহিদ ইসলাম রায়পুরায় ২০০ এতিমের হাতে খাদ্যসামগ্রী তুলে দিল ‘অরফান লাভ’ রাজধানীতে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮ বাংলাদেশিদের জন্য সৌদিতে দূতাবাসের জরু‌রি বিজ্ঞ‌প্তি জাতীয় ভোটার দিবস; ভােটের অধিকার আর যেন খর্ব না হয় মধ্যপ্রাচ্যে হামলায় ২ বাংলাদেশি নিহত, আহত ৭ কাতারের জ্বালানি স্থাপনায় ইরানের ড্রোন আঘাত করেছে কিশোরী আমেনা হত্যা মামলা : ৭ আসামি ৮ দিনের রিমান্ডে
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

নির্ধারিত সময়ে অফিসে না আসায় রংপুর ডিসি অফিসের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা

Reporter Name / ১৮ Time View
Update : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

শিরোনাম প্রতিদিন ডেস্ক

নির্ধারিত সময়ে অফিসে না আসায় রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসকসহ বেশ কয়েকজন কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এতে বলা হয়, উপর্যুক্ত বিষয় ও সূত্রস্থ স্মারকের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ এবং সচিবালয় নির্দেশমালা, ২০২৪-এর ৮৬-সংখ্যক নির্দেশনা মোতাবেক প্রজাতন্ত্রের সব কর্মকর্তা/কর্মচারীর নির্ধারিত সময় অনুযায়ী অফিসে উপস্থিতি ও প্রস্থানের বাধ্যবাধকতা রয়েছে। এ ছাড়া মন্ত্রিপরিষদ বিভাগের গত ২৪ ফেব্রুয়ারি ০৪.০০.০০০০.০০০.৪১১.৯৯,০০০৩.১৭.৮২ নম্বর স্মারক এবং ২০২৩ সালের ১৪ ফেব্রুয়ারি

০৪.০০.০০০০.৫১৩.০৭.০০১.১৯.৫৫ নম্বর স্মারকে মাঠ পর্যায়ের কর্মকর্তা/কর্মচারীদের নির্ধারিত সময়ে অফিসে উপস্থিতি ও প্রস্থান-সংক্রান্ত নির্দেশনা প্রদান করে পত্র জারি করা হয়েছে।

এরপরেও রোববার (১ মার্চ) ডিবিসি নিউজে প্রচারিত সংবাদে দেখা যায়, সকাল ৯টা ৪০ মিনিটে জেলা প্রশাসক, রংপুর কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক এবং অন্যান্য কর্মকর্তারা অনুপস্থিত ছিলেন, যা সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ পরিপন্থি।

এমতাবস্থায়, অতিরিক্ত জেলা প্রশাসক এবং অন্যান্য কর্মকর্তা যারা বিনা অনুমতিতে বিলম্বে উপস্থিত ছিলেন, তাদের বিরুদ্ধে সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯-এর বিধি ৫ অনুযায়ী ব্যবস্থা গ্রহণপূর্বক মন্ত্রিপরিষদ বিভাগকে অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এর আগে নির্ধারিত সময়ে অফিসে আসতে সোমবার (২ মার্চ) একটি পরিপত্র জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!