শিরোনাম :
প্রধানমন্ত্রীর ‘ক্রীড়া কার্ড’ পেয়ে আবেগাপ্লুত খেলোয়াড়রা স্কুলের সময় যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী সবুজের বুক জুড়ে হলুদ সূর্যমুখি; কৃষকের মুখে হাসি বিরল ভাইরাসে আক্রান্ত হয়ে শ্রবনশক্তি হ্রাস পেয়েছে অলকার নরসিংদী জেলা পরিষদ প্রশাসক হলেন তোফাজ্জল হোসেন পাহাড়ের ৩শ ফিট উঁচুতে পানি সংকট নিরসনে ডিপ টিউবওয়েল স্থাপন চাঁদপুরে হামে আক্রান্ত চিকিৎসাধীন ২৩ শিশু ; ৩ জনের মৃত্যূ গ্রিস উপকূলে নৌকা ডুবির ঘটনায় ঝরল ২২ প্রাণ; ১৮ জনই বাংলাদেশি এশিয়া ফার্মা এক্সপো-২০২৬’র উদ্বোধন: ফার্মাসিউটিক্যাল শিল্পে নতুন সম্ভাবনা নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত তরুণের মৃত্যু
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত তরুণের মৃত্যু

Reporter Name / ৩৫ Time View
Update : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে রেললাইন ধরে হাঁটার সময় আন্ত:নগর সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মারা গেছেন অজ্ঞাত এক তরুণ (২৫)। রবিবার (২৯ মার্চ) সকাল পৌনে ৯টার দিকে শহরের বটতলা বাজারের রেলক্রসিং সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তরুণের পরনে ছিল গাঢ় নীল রঙের ট্রাউজার ও কালো-কমলা রঙের শার্ট। তাঁর নাম-পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার সকালে অজ্ঞাত ওই তরুণ বটতলার রেলক্রসিং সংলগ্ন রেললাইন ধরে অসতর্ক অবস্থায় হাঁটছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্ত:নগর সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে। এতে ওই তরুণের মাথার কিছু অংশ ও ডান পা কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

স্থানীয়রা এই খবর নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়িতে জানালে উপপরিদর্শক দিলীপ চন্দ্র সরকার ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে এনে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। খবর পেয়ে নরসিংদীর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা ফাঁড়িতে এসে আঙুলের ছাপ সংগ্রহের মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছেন।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক দিলীপ চন্দ্র সরকার বলেন, আন্ত:নগর সোনার বাংলা এক্সপ্রেসে কাটা পড়ে ওই তরুণের মৃত্যু হয়েছে। তাঁর নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। এ ছাড়া ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!