প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৬, ১০:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৯, ২০২৫, ২:২২ পি.এম
নরসিংদীতে অটোরিকশা ছিনতাইয়ে কিশোরকে গলাকেটে হত্যা

নরসিংদীর রায়পুরায় অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে প্রকাশ্য দিবালোকে শাহাদৎ হোসেন (১৪) নামে এক কিশোরকে গলা কেটে হত্যা করেছে ছিনতাইকারী চক্রের সদস্যরা শনিবার (২৯নভেম্বার) দুপুরে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের সংগীতা-আমিরগঞ্জ সড়কের বদরপুর এলাকায় এ হত্যার ঘটনা ঘটে।
নিহত কিশোর শাহাদৎ ওই উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের আদিয়াবাদ দক্ষিণ পাড়া এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সকালে শাহাদতের বড়ভাই শাকাওয়াত ধান কাটাতে গেলে তার অটোরিকশা নিয়ে বের হয় শাহাদৎ। পরে দুপুরে ছিনতাইকারী চক্র অটোরিকশাটি ছিনতাইয়ের উদ্দেশ্যে শাহাদাতের গলাকটে মৃত্যু নিশ্চিত করে সংগীতা-আমিরগঞ্জ সড়কের বদরপুর এলাকায় সড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে রায়পুরা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে মরদেহটি উদ্ধার করে।
রায়পুরা থানার পুলিশ পরিদর্শক (ওসি) তদন্ত প্রবীর কুমার ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। হত্যাকান্ডে আইনানুগ ব্যবস্থায় কাজ চলছে।
শিপ্র/শাহোরা/
Copyright © 2026 শিরোনাম প্রতিদিন।।. All rights reserved.