গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুর চৌরাস্তা সংলগ্ন আনসার রোড কলিম উদ্দিন চেয়ারম্যান বাড়ি মোড় অভিমুখী ১২০ মিটার আরসিসি ঢালাই রাস্তার শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে এ সড়কের উদ্বোধন করেন গাজীপুর-৩ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু।
ফলক উন্মোচনের মধ্যদিয়ে ৩১ লাখ ৩ হাজার ৭৬৬ টাকা ব্যয়ে নির্মিত আরসিসি এই নতুন সড়কের শুভ উদ্বোধন ঘোষণা করেন সংসদ সদস্য এস এম রফিকুল ইসলাম বাচ্চু। পরে বিশ্ব জাহানের মঙ্গল কামনা করে দোয়া করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালিব, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ, শ্রীপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী সাহেদ, সহকারী প্রকৌশলী হারুন অর রশিদ, প্রকৌশলী উপসহকারী তানভির আহমেদ এবং ঢাকা বিভাগ সাংবাদিক ফোরামের সভাপতি হাসান ইকবাল কাজল মৃধা, শ্রীপুর উপজেলা বিআরডিভি চেয়ারম্যান মাহফুল হাসান হান্নান।
এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার, সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী, আহ্বায়ক কমিটির সদস্য শরিফ সিদ্দিকীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, স্থানীয় ব্যাক্তিরা দীর্ঘদিন ধরে এই রাস্তার উন্নয়নের দাবি জানিয়ে আসছেন। রাস্তাটির নির্মাণ কাজ হলে মানুষের চলাচল সহজ হবে এবং ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে। ফলে এলাকাবাসীর দীর্ঘদিনের যাতায়াতের দুর্ভোগ কমবে এবং যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে।
শিপ্র/শাহোরা/