বরগুনা প্রতিনিধি
বরগুনার তালতলীতে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন করার অভিযোগ উঠেছে উত্তর ঝাড়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. বাহা উদ্দিনের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে বাহা উদ্দিন যৌতুকের দাবীতে তার স্ত্রীকে নির্যাতন শেষে বাড়ীতে আটকে রাখে। পরে পুলিশ তাকে উদ্ধার করে।
অভিযুক্ত শিক্ষক বাহা উদ্দিন কড়ইবাড়িয়া হাওলাদার বাড়ি মাদ্রাসা এলাকার মৃত ইদ্রিসুর রহমানের ছেলে।
জানা যায়, যৌতুকের দাবিতে বিভিন্ন সময়ে স্ত্রীকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করে থাকেন বাহা উদ্দিন। বৃহস্পতিবার রাতে যথারীতি যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন করে ঘরে আটকে রাখে। বিষয়টি বাহা উদ্দিনের শশুর কালাম তালতলী থানা পুলিশকে অবগত করে। পরে পুলিশ বাহা উদ্দিনের বসত ঘর থেকে উদ্ধার করে। এদিকে পুলিশ আসার খবর পেয়ে বাহা উদ্দিন নিজ বাড়ি থেকে সটকে পড়েন।
উল্লেখ্য ইতিপূর্বে বাহা উদ্দিনের বিরুদ্ধে যৌতুকের দাবিতে একাধিকবার স্ত্রীকে শারীরিক নির্যাতন করে বাবার বাড়িতে পাঠানোর অভিযোগ রয়েছে।
শিপ্র/শাহোরা/মাবিজা/