শিরোনাম :
নতুন মন্ত্রীসভার সদস্যদের জন্য প্রস্তুত ৩৭টি গাড়ি; ফোন যাবে সকালে প্রধান উপদেষ্টার বিদায়ী ভাষণ: হার-জিতই গণতন্ত্রের সৌন্দর্য আব্দুল্লাহ আল মামুন বিটিএমএ-এর মুখপাত্র নির্বাচিত সারোয়ার হোসেন মৃধা সড়ক পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত সীতাকুণ্ডের মানুষের ঢল; চন্দ্রনাথ ধামে শিবচতুর্দশী মেলা শুরু ধানের শীষে ভোট দেওয়ার খেসারত; আজও ভুলতে পারেনি সে স্মৃতি ধানের শীষে ভোট দেওয়ায় পাহাড়িদের নির্যাতন ও জোরপূর্বক টাকা আদায় চট্টগ্রামে হোটেলে অভিযান চালিয়ে ১০ নারী-পুরুষ গ্রেফতার নতুন সরকারের মন্ত্রিসভায় কারা স্থান পেতে পারেন ক্ষমতায় বসছে বিএনপি; প্রত্যাশা,‘আগামীর বাংলাদেশ হবে আরো উন্নত’
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

চট্টগ্রামে হোটেলে অভিযান চালিয়ে ১০ নারী-পুরুষ গ্রেফতার

Reporter Name / ২৩ Time View
Update : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকায় একটি আবাসিক হোটেলে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে  অভিযান চালিয়ে পুরুষ ও নারীসহ ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) মধ্যরাতে অভিযান পরিচালনা করা হয় বলে জানান বাকলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলায়মান।

গ্রেফতারকৃতরা হলেন- মো. মাইনউদ্দিন (৩০), মো. মোরশেদ (৩২), ইয়াছমিন (২২), সেতু আক্তার (১৮), সাদিয়া আক্তার সালমা (২৫), রুম্পা শীল (৩০), শারমিন আক্তার (২০), বেবি আক্তার (৩০), আ. গফুর (৩৮) এবং বাবুল মিয়া (৩৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়া থানা এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। অভিযানে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুরুষ ও নারীসহ ১০ জনকে আটক করা হয়। পরে তাদের গ্রেপ্তার দেখানো হয়। নগরে অপরাধ ও অসামাজিক কার্যক্রম দমনে নিয়মিত অভিযান চলবে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শিপ্র/শাহোরা/লিস/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!