শিরোনাম :
আমি মানুষের খাদেম হিসেবে কাজ করতে চাই ; ইঞ্জি.আশরাফ বকুল চকরিয়ায় চোরাবালিতে ডুবে ২ কিশোরীর মৃত্যু ফরিদপুরের দুই উপজেলায় সংঘর্ষে আহত ৩০, বাড়িঘরে আগুন চট্টগ্রামে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ৩ জনের প্রাণ গেল বিএনপির রাজনীতি ক্ষমতার জন্য নয়, জনগণের কল্যাণে: ড. আব্দুল মঈন খান কোবে বাংলাদেশ সোসাইটির কার্যনির্বাহী সভা ও ইফতার মাহফিল  ইংরেজিতে কথা বলতে অনুপ্রাণিত করতে এনআইসিতে সেমিনার আদিয়াবাদ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের অনিয়ম-দুর্নীতিতে ফুঁসে উঠেছে স্থানীয়রা বীরপুরে ২৪ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন মহোৎসব; ভক্তদের মিলনমেলা ‘অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

আমি মানুষের খাদেম হিসেবে কাজ করতে চাই ; ইঞ্জি.আশরাফ বকুল

Reporter Name / ৩১ Time View
Update : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

রায়পুরা প্রতিনিধি

​নরসিংদীর রায়পুরা চর এলাকার খেটে খাওয়া সাধারণ মানুষের দীর্ঘদিনের দুঃখ-দুর্দশা লাঘবে কঠোর অবস্থান নিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল। তিনি বলেন আমি সাধারণ মানুষের খাদেম হিসেবে কাজ করতে চাই। কোনো ঠিকাদার বা স্বার্থান্বেষী মহলের কারণে আমার এলাকার সাধারণ মানুষ জিম্মি থাকবে—এমনটা হতে দেওয়া হবে না।”

সোমবার (১০ মার্চ) রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় একথা বলেন তিনি।

প্রান্থশালা গুদারাঘাটের ইজারা ও টোল আদায়ের নামে সাধারণ জনগণকে জিম্মি করে অর্থ হাতিয়ে নেওয়ার অপচেষ্টা বন্ধে  এমপি ইঞ্জি. আশরাফ বকুল প্রশাসন ও সংশ্লিষ্টদের বিশেষ নির্দেশনা প্রদান করেছেন।

​জনগণের ওপর বাড়তি চাপের অবসানের জন্য
​ সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল বলেন, “গরীব-দুঃখী মানুষের যন্ত্রণা লাঘব করাই আমার মূল লক্ষ্য। প্রান্থশালা গুদারাঘাটের টোল নিয়ে সাধারণ মানুষের যে ভোগান্তি ছিল, তা আর চলতে দেওয়া হবে না। কোনো অদৃশ্য শক্তির দাপট দেখিয়ে জনগণের পকেট কাটা সহ্য করা হবে না।”

​তিনি আরও স্পষ্ট করেন যে, খেটে খাওয়া মানুষ যাতে নির্বিঘ্নে এবং অতিরিক্ত খরচ ছাড়াই যাতায়াত করতে পারে, সে জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেওয়া হবে। টোল বা অন্যান্য সেবার নামে সাধারণ মানুষের ওপর আর্থিক চাপ সৃষ্টি করা যাবে না।

​ঠিকাদারদের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দিয়ে এমপি বকুল বলেন, “কাজ বাগিয়ে নেওয়ার জন্য ঠিকাদারদের মধ্যে যে অসম প্রতিযোগিতা চলে এবং পরবর্তীতে সেই খরচের বোঝা জনগণের ওপর চাপিয়ে দেওয়া হয়, তা অবিলম্বে বন্ধ করতে হবে। ঠিকাদারদের ব্যবসায়িক স্বার্থের চেয়ে জনকল্যাণকে অগ্রাধিকার দিতে হবে। জনগণকে জিম্মি করে টাকা আদায়ের মাধ্যমে কোনো উন্নয়ন কাজ বা সেবা আমরা চাই না।”

উপজেলা নির্বাহী কর্মকর্তার মাসুদ রানার সভাপতিত্বে  সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল, রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো মুজিবুর রহমান ,পৌরসভা বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সি, রায়পুরা প্রেসক্লাব সভাপতি ইঞ্জি. ফরিদ উদ্দিনসহ আইন শৃঙ্খলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!