শিরোনাম :
স্বামীর সঙ্গে ভিডিও কলে বাকবিতাণ্ডা ; অভিনেত্রীর আত্মহত্যা সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা আইন’ পাস ৬ মাসের মধ্যে ১০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই চালু করা হবে ছবি-ভিডিও এআই দিয়ে তৈরি কি না, জানবেন কিভাবে নিউইয়র্কের সড়কে প্রাণ গেল ৩ বাংলাদেশিসহ ৪ জনের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ, শান্তির জন্য সংলাপের আহ্বান হারিয়ে যাচ্ছে ঐতিহ্যের স্মারক শখের হাঁড়ি; এই শিল্পকর্ম বাঁচিয়ে রাখতে প্রাণান্তর চেষ্টা শিরীন শারমিনের রিমান্ড শুনানি ঘিরে আদালত চত্বরে ‘জয় বাংলা’ স্লোগান প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় প্রেমিক-প্রেমিকার আত্মহত্যা লিবিয়ায় পাচারকারীদের নির্যাতনে যুবকের মৃত্যু; দালালের পরিবার লাপাত্তা
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন

ক্লাস রুমে হঠাৎ ধসে পড়ল ছাদের বিমের একাংশ, ৫ শিক্ষার্থী আহত

Reporter Name / ৪৩ Time View
Update : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার রায়পুর জনকল্যাণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ক্লাস চলাকালীন ছাদের পলেস্তারা ও বিমের একাংশ ধসে পড়ে ৫ শিক্ষার্থী আহত হয়েছে।  বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীরা সবাই ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

প্রত্যক্ষদর্শী ও বিদ্যালয় সূত্র জানায়, বৃহস্পতিবার প্রতিদিনের মতো ষষ্ঠ শ্রেণির ক্লাস চলছিল। দুপুর দেড়টার দিকে হঠাৎ বিকট শব্দে ছাদের পলেস্তার ও বিমের একাংশ ধসে পড়ে। এতে পাঁচ শিক্ষার্থী মাথায় ও শরীরে আঘাত পায়।

বিদ্যালয়ের শিক্ষক আব্দুল মান্নান পাশা বলেন, “ক্লাস চলাকালীন হঠাৎ অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটেছে। এতে পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বলেন, “আহত শিক্ষার্থীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে কয়েকজনের মাথায় আঘাত থাকায় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে সবাই শঙ্কামুক্ত।”

শিপ্র/শাহোরা?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!