শিরোনাম :
প্রেম করে ৪ গুণ কম বয়সী নারীকে বিয়ে: সমালোচনার জবাব দিলেন বৃদ্ধ প্রতিহিংসা নয়, বিএনপি বহুদলীয় ও সংসদীয় গণতন্ত্রে বিশ্বাস করে; ড. মঈন খান রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ পুলিশ কর্মকর্তাকে ধর্ষণের অভিযোগে ব্যবসায়ীকে ৫ দিনের রিমান্ড  কালীগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী ২ কিশোর নিহত মনোহরদীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি ময়মনসিংহে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর ও আগুন গ্রামে ফিরল ফাইজা, জানে না বাবা-মা ও দুই বোন আর বেঁচে নেই বিয়ের দাবিতে পরকীয়া প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অনশন টঙ্গীতে ফাঁকা গুলি ও ককটেল ফাটিয়ে ২ দোকান থেকে ১০ লাখ টাকা লুট
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

কালীগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী ২ কিশোর নিহত

Reporter Name / ২০ Time View
Update : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত হয়েছেন। নিহতদের মরদেহ আবেদনের প্রেক্ষিতে স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার নাগরী ইউনিয়নের গলান দর্জিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিন্দা এলাকার মনজুর হোসেনের ছেলে নওশের আকন্দ (১৬) ও একই এলাকার মোশারফ হোসেনের ছেলে মিহাদ আকন্দ (১৫)।

নওশের লিটন এঞ্জেলস সেমিনারি স্কুল থেকে এ বছর এসএসসি পরীক্ষার্থী এবং মিহাদ একই স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি নম্বরবিহীন মোটরসাইকেল নিয়ে দুই কিশোর এশিয়ান হাইওয়ে দিয়ে আসার সময় উপজেলার গলান দর্জিবাড়ি এলাকায় পৌঁছালে একটি ট্রাক মোটরসাইকেলটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের পেছনে থাকা দুই আরোহী নওশের ও মিহাদ ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদেরকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে দুই কিশোরকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ হাসপাতালে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

হাইওয়ে পুলিশের কাঞ্চন ক্যাম্পের ইনচার্জ সোহেল রানা জানান, ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

পরে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!