শিরোনাম :
সীতাকুণ্ডে শিশু ইরা ধর্ষণ ও হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে মূল আসামি গ্রেফতার নির্ধারিত সময়ে অফিসে না আসায় রংপুর ডিসি অফিসের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গণভোটের বৈধতাকে আদালতে নিয়ে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে: নাহিদ ইসলাম রায়পুরায় ২০০ এতিমের হাতে খাদ্যসামগ্রী তুলে দিল ‘অরফান লাভ’ রাজধানীতে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮ বাংলাদেশিদের জন্য সৌদিতে দূতাবাসের জরু‌রি বিজ্ঞ‌প্তি জাতীয় ভোটার দিবস; ভােটের অধিকার আর যেন খর্ব না হয় মধ্যপ্রাচ্যে হামলায় ২ বাংলাদেশি নিহত, আহত ৭ কাতারের জ্বালানি স্থাপনায় ইরানের ড্রোন আঘাত করেছে কিশোরী আমেনা হত্যা মামলা : ৭ আসামি ৮ দিনের রিমান্ডে
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

কাতারের জ্বালানি স্থাপনায় ইরানের ড্রোন আঘাত করেছে

Reporter Name / ১২ Time View
Update : সোমবার, ২ মার্চ, ২০২৬

শিরোনাম প্রতিদিন ডেস্ক

কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের শিল্পনগরী রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে ইরানের ড্রোন আঘাত করেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি কাতারের জ্বালানি স্থাপনা।

মন্ত্রণালয় জানিয়েছে, একটি ড্রোন মেসাইদে অবস্থিত একটি বিদ্যুৎকেন্দ্রের পানির ট্যাঙ্কে আঘাত করেছে। আরেকটি ড্রোন রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে কাতার এনার্জির একটি জ্বালানি স্থাপনায় আঘাত হেনেছে। এ ঘটনায় কোনো মানুষের প্রাণহানি বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

মন্ত্রণালয় আরো জানিয়েছে, হামলার ফলে যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাচাই-বাছাই করে দেখবে এবং পরে এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হবে। সৌদি আরবের সবচেয়ে বড় তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা সৌদি আরবের আরামকো তেল শোধনাগারে আঘাত হেনেছে ইরানের শাহেদ-১৩৬ ড্রোন।

হামলার ফলে রাস তানুরা রিফাইনারির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। খবর ওয়াল স্ট্রিট জার্নালের।

প্রতিবেদনে বলা হয়, হামলার পর স্থাপনায় আগুন লাগে। তবে আগুন সীমিত ছিল। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!