সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় পবিত্র ঈদের দিন সকালে আম বোঝাই ট্রাকের ও গরুবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ প্রাণ হারিয়েছে ৪ জন। এসময় আহত হয়েছেন আরও দুজন। এছাড়াও পিকআপে বহনকারী ৩টি গরুও দূর্ঘটনায় মারা যায়।
দুর্ঘটনায় নিহতরা হলেন, গাইবান্ধা সদর থানার ফুলিবাড়ি গ্রামের হাবিবুর রহমানের ছেলে সুজন (৩২), সাঘাটা থানার হাসিলকান্দি গ্রামের সবুর হোসেনের ছেলে রাব্বি (২৬), নাটোর বাগাতিপাড়া থানার প্যারাবাড়িয়া গ্রামের সোরহাবের ছেলে রানা (৩০) এবং একই গ্রামের শরিফুলের ছেলে আয়ান (৪)।
বৃহস্পতিবার (২৯ জুন) সকাল ৭টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমবোঝাই ট্রাকটি রাজশাহী থেকে হাটিকুমরুল যাচ্ছিল। এ সময় গরুবাহী পিকআপ ভ্যানটি বনপাড়াগামী হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের পুকুরপাড় এলাকায় পৌঁছালে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই শিশুস৪ জনের মৃত্যু হয়। আহত হন আরও দুজন। তাছাড়া পিকআপে থাকা ৩টি গরুও মারা যায়।
শিপ্র/শাহোরা/শাআ/