শিরোনাম :
নতুন মন্ত্রীসভার সদস্যদের জন্য প্রস্তুত ৩৭টি গাড়ি; ফোন যাবে সকালে প্রধান উপদেষ্টার বিদায়ী ভাষণ: হার-জিতই গণতন্ত্রের সৌন্দর্য আব্দুল্লাহ আল মামুন বিটিএমএ-এর মুখপাত্র নির্বাচিত সারোয়ার হোসেন মৃধা সড়ক পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত সীতাকুণ্ডের মানুষের ঢল; চন্দ্রনাথ ধামে শিবচতুর্দশী মেলা শুরু ধানের শীষে ভোট দেওয়ার খেসারত; আজও ভুলতে পারেনি সে স্মৃতি ধানের শীষে ভোট দেওয়ায় পাহাড়িদের নির্যাতন ও জোরপূর্বক টাকা আদায় চট্টগ্রামে হোটেলে অভিযান চালিয়ে ১০ নারী-পুরুষ গ্রেফতার নতুন সরকারের মন্ত্রিসভায় কারা স্থান পেতে পারেন ক্ষমতায় বসছে বিএনপি; প্রত্যাশা,‘আগামীর বাংলাদেশ হবে আরো উন্নত’
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

আফগানিস্তানের পাহাড়ি খাদে মিনিবাস, ১২ জনের জীবন প্রদ্বীপ নিভে গেল

Reporter Name / ৩৭ Time View
Update : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

শিরোনাম প্রতিদিন ডেস্ক   

সকালের যাত্রা শুরু হয়েছিল স্বপ্ন আর প্রত্যাশা নিয়ে। কেউ যাচ্ছিলেন কাজে, কেউ প্রিয়জনের কাছে, কেউ হয়তো নতুন জীবনের আশায়। কিন্তু আফগানিস্তানের বাদাখশান প্রদেশের পাহাড়ি সড়কে সেই যাত্রাই রূপ নেয় মৃত্যু মিছিলে।

নিয়ন্ত্রণ হারিয়ে একটি মিনিবাস গভীর খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই প্রাণ হারান অন্তত ১২ জন—যাদের মধ্যে ছিলেন নারী, পুরুষ ও নিষ্পাপ শিশুরাও। গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। শনিবার (৭ ফেব্রুয়ারি) স্থানীয় কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

প্রাদেশিক পুলিশের মুখপাত্র জানান, বাসটি প্রাদেশিক রাজধানী ফাইজাবাদের দিকে যাচ্ছিল। দুর্গম পাহাড়ি পথে হঠাৎ চালকের নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়ক থেকে ছিটকে পড়ে যায় নিচের খাদে।

খবর পেয়ে উদ্ধারকারী দল ছুটে গেলেও দুর্গম এলাকায় পৌঁছাতে সময় লাগে। ভাঙাচোরা বাসের ভেতর আটকে পড়া যাত্রীদের নিথর দেহ একে একে বের করে আনা হয়। আহতদের আর্তনাদ আর স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা।

উল্লেখ্য, গত বছরের আগস্টেই পশ্চিমাঞ্চলীয় হেরাতে ইরানফেরত অভিবাসীবাহী বাস দুর্ঘটনায় মারা যান ৭৮ জন, যাদের মধ্যে বেশিরভাগই ছিলো শিশু। সূত্র: আল আরাবিয়া

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!