শিরোনাম :
গাজীপুরে মামলার হাজিরা দিতে আয়নাবাজি; যুবক গ্রেফতার প্রবাসী ভোটার নিবন্ধন পৌনে ৩ লাখে দাঁড়িয়েছে মাদকসেবনে বাধা; ইটভাটার ম্যানেজারকে কুপিয়ে ২০ লাখ টাকা ছিনতাই চিরনিদ্রায় শায়িত হলেন নরসিংদীর সিনিয়র সাংবাদিক মশিউর রহমান সেলিম শিবপুরে বিভিন্ন কর্মসূচিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন বাংলাদেশের যুবারা সফরকারী আর্জেন্টিনা দলকে রুখে দিল ছুটিতে দেশে এসে সংঘর্ষে জড়িয়ে প্রাণ গেল প্রবাসীর, গুলিবিদ্ধসহ আহত ১০ বিএনপি নেতার প্রতিবাদের প্রতিবাদ গাজীপুরে বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ; আহত ১০ ৬ দফা দাবিতে ৯ম দিনে অধিদপ্তরের সামনে  স্বাস্থ্য সহকারীদের প্রতিবাদ
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৭ অপরাহ্ন

২০২৬’র টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ শ্রীলঙ্কায়

Reporter Name / ৪৫ Time View
Update : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

খেলাধূলা ডেস্ক

ভারত ও পাকিস্তান দুই দেশের সীমান্তে উত্তেজনা, কূটনীতিতে শীতলতা; তবুও ক্রিকেট বারবার শান্তির দূত হয়ে দাঁড়ায়। ভারত-পাকিস্তান দ্বৈরথ মানেই উপমহাদেশের আবেগ-উত্তাপ একসঙ্গে জ্বলে ওঠা।

রাজনৈতিক বৈরিতা যতই থাকুক, বিশ্ব ক্রিকেটের সবচেয়ে প্রতীক্ষিত লড়াইটি আবারও মঞ্চস্থ হতে যাচ্ছে। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী মুখোমুখি হবে শ্রীলঙ্কার কলম্বোয়, প্রেমাদাসা স্টেডিয়ামে আগামী ১৫ ফেব্রুয়ারি।

মঙ্গলবার (২৫ নভেম্বর) মুম্বাইয়ে আইসিসি টুর্নামেন্টের পূর্ণ সূচি প্রকাশের আগেই ইএসপিএনক্রিকইনফো খবর দেয়, ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত চলবে এবারের আসর। নিরাপত্তার কারণে পাকিস্তান পুরো টুর্নামেন্টই খেলবে শ্রীলঙ্কায়।

ভারত ও পাকিস্তান পড়েছে একই গ্রুপে। তাদের সঙ্গী যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস ও নামিবিয়া। ৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে ভারত। এরপর ১২ ফেব্রুয়ারি দিল্লিতে মুখোমুখি হবে নামিবিয়ার। সেখান থেকে সরাসরি যাবে কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচ খেলতে। গ্রুপপর্বের শেষ ম্যাচটি ১৮ ফেব্রুয়ারি আহমেদাবাদে নেদারল্যান্ডসের বিপক্ষে।

এবারও ২০ দলকে পাঁচ গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি গ্রুপ থেকে দুই দল যাবে সুপার এইটে। সেখান থেকে সেরা চার দল উঠবে সেমিফাইনালে, তারপর ফাইনাল। ভারত সুপার এইটে উঠলে তাদের ম্যাচ হবে আহমেদাবাদ, চেন্নাই ও কলকাতায়। সেমিফাইনালের ভেন্যু হিসেবে রাখা হয়েছে মুম্বাই, কলম্বো ও কলকাতা। শ্রীলঙ্কা বা পাকিস্তান সেমিফাইনালে উঠলে ভেন্যু পরিবর্তনের সম্ভাবনা আছে। ফাইনাল নির্ধারিত আহমেদাবাদে; তবে পাকিস্তান ফাইনালে গেলে সেটি সরিয়ে নেওয়া হতে পারে কলম্বোয়।

আয়োজক ভারত ও শ্রীলঙ্কাসহ মোট ২০ দল অংশ নিচ্ছে এবারের বিশ্বকাপে; আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা, ইতালি, নেদারল্যান্ডস, নামিবিয়া, জিম্বাবুয়ে, নেপাল, ওমান ও সংযুক্ত আরব আমিরাত। শিরোপাধারী ভারত এবারও আসরে নামছে ফেবারিট হিসেবে।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!