শিরোনাম :
ভাসমান শীতার্ত মানষের মাঝে উঞ্চতা ছড়ালেন রায়পুরা প্রেসক্লাব  ইরানে দুই সপ্তাহে  বিক্ষোভে ১২ হাজার মানুষের প্রাণহানী রায়পুরায় পুলিশি অভিযানে ইয়াবাসহ তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেফতার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির জরুরি নির্দেশনা নরসিংদীতে গৃহবধূর মৃত্যূর রহস্য উদ্ঘাটন; বিষপান’ নয়, শ্বাসরোধে হত্যা দিশার রহস্যময় কথিত প্রেমিককে চেনেন? জুলাই যোদ্ধাদের জন্য চলচ্চিত্র নির্মাণ কোর্স উদ্বোধন সারাদেশে তীব্র শীতে বেড়েছে ডায়রিয়া ও নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত রোগ টাঙ্গাইলের ২ হাসপাতালে বাড়ছে রোগী চাপ; গাছে ঝুলিয়ে দেওয়া হচ্ছে স্যালাইন পোস্টাল ব্যালট হাতে পেয়ে উচ্ছ্বসিত প্রবাসী ভোটাররা; ভোটের অপেক্ষায
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০১:২৫ অপরাহ্ন

হাসনাত আব্দুল্লাহর গাড়িবহরে হামলা; এনসিপি’র বিক্ষোভ মিছিল

Reporter Name / ১২৮ Time View
Update : রবিবার, ৪ মে, ২০২৫

নিজস্ব প্রতিবেদক 

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে। এঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে গাজীপুর জেলার এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

রবিবার (৪ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ তথ্য জানান দলটির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম।

সারজিস তার ফেসবুক স্ট্যাটাসে লিখেন, হাসনাতের গাড়িতে ১০-১২ জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে। গাড়ির গ্লাস ভেঙে গিয়েছে, হাত রক্তাক্ত হয়েছে। আশেপাশে যারা আছেন হাসনাতকে প্রটেক্ট করুন। কমেন্টে লোকেশন দিচ্ছি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলার যুগ্ন-আহ্বায়ক সানিউল আলম নাবিল বলেন, ওনারা যে এদিকে আসবেন আমরা এবিষয়ে অবগত ছিলাম না। গাজীপুর তার কোন পূর্বনির্ধারিত প্রোগ্রাম ছিল না। তবে এনসিপির গাজীপুরের কেন্দ্রীয় নেতারা বিষয়টি জানেন কিনা? তা আমরা জানি না।

গাজীপুর মেট্টোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার রবিউল হাসান জানান, গাজীপুরের সালনার কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় একটি অনুষ্ঠান শেষে তিনি ঢাকায় ফিরছিলেন। চান্দনা চৌরাস্তা এলাকায় তার গাড়ি বহর জ্যামে আটকে থাকাবস্থায় ৪/৫টি মোটরসাইকেলে তার গাড়ি হামলা করে। হামলায় তিনি হাতে আঘাতপ্রাপ্ত হোন এবং গাড়ির গ্লাস ও উইন্ডশিড ভেঙে যায়। পরে তার কাছ থেকে বিস্তারিত জেনে তাকে নিরাপদে ঢাকায় পৌঁছে দেয়া হয়েছে।

তিনি আরও জানান, হামলাকারীদের খুঁজে বের করতে এঘটনায় ইতোমধ্যে তদন্ত শুরু হয়ে গিয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক গাজীপুর জেলার এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা রাত সাড়ে ৮টায় ও রাত ৯টায় বিক্ষোভ মিছিলের ডাক দেন।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!