শিরোনাম :
গাজীপুরে মামলার হাজিরা দিতে আয়নাবাজি; যুবক গ্রেফতার প্রবাসী ভোটার নিবন্ধন পৌনে ৩ লাখে দাঁড়িয়েছে মাদকসেবনে বাধা; ইটভাটার ম্যানেজারকে কুপিয়ে ২০ লাখ টাকা ছিনতাই চিরনিদ্রায় শায়িত হলেন নরসিংদীর সিনিয়র সাংবাদিক মশিউর রহমান সেলিম শিবপুরে বিভিন্ন কর্মসূচিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন বাংলাদেশের যুবারা সফরকারী আর্জেন্টিনা দলকে রুখে দিল ছুটিতে দেশে এসে সংঘর্ষে জড়িয়ে প্রাণ গেল প্রবাসীর, গুলিবিদ্ধসহ আহত ১০ বিএনপি নেতার প্রতিবাদের প্রতিবাদ গাজীপুরে বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ; আহত ১০ ৬ দফা দাবিতে ৯ম দিনে অধিদপ্তরের সামনে  স্বাস্থ্য সহকারীদের প্রতিবাদ
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৬ অপরাহ্ন

সিলেটে ছুরিকাঘাতে স্কুল ছাত্রের মৃত্যু; আটক ৩ কিশোর

Reporter Name / ৩৭ Time View
Update : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

শিরোনাম প্রতিদিন ডেস্ক

সিলেট নগরীর বাদামবাগিচার ইলাশকান্দি এলাকায় কিশোর গ্যাং দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে খুন হয়েছেন সপ্তম শ্রেণির ছাত্র শাহ মাহমুদ হাসান তপু (১৫)। এদিকে তপু হত্যাকাণ্ডে পরিবারের অভিযোগ, বাসা থেকে ডেকে নিয়ে তাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। আর পুলিশ বলছে, গ্রুপ সংক্রান্ত বিষয়ের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত প্রায় ১২টার দিকে তাকে ছুরিকাঘাত করা হয়। পরদিন শুক্রবার (২৮ নভেম্বর) সকালে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় প্রধান অভিযুক্ত জাহিদ হাসানসহ তিন কিশোরকে আটক করেছে পুলিশ।

নিহত তপু খাসদবির উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র এবং চার ভাই-দুই বোনের মধ্যে সবার ছোট। শুক্রবার সন্ধ্যায় জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) সাইফুল ইসলাম বলেন, ‘তপু ও জাহিদের মধ্যে দীর্ঘদিনের সিনিয়র-জুনিয়র বিরোধ ছিল। ওই বিরোধ মেটাতে এবং দুই গ্রুপ একসঙ্গে চলবে কি-না এ নিয়ে আলোচনা করতে বৃহস্পতিবার রাতে তপুর বাড়িতে যায় জাহিদসহ কয়েকজন। সেখানে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এই তর্ক-বিরোধ থেকেই পরে সংঘর্ষের সূত্রপাত এবং শেষ পর্যন্ত এই হত্যাকাণ্ড ঘটে।’

তিনি জানান, প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী রাতের ঘটনায় তপু ও জাহিদসহ দুই পক্ষের অনুসারীদের মধ্যে কথা-কাটাকাটি থেকে সংঘর্ষ বেঁধে যায়। একপর্যায়ে তপু জাহিদকে মারধর করে। পরে ধস্তাধস্তির সময় সুযোগ পেয়ে জাহিদ তপুর পেটে ছুরিকাঘাত করে।

পরিবারের অভিযোগ, ঘটনার রাতে তপুকে বাসা থেকে ডেকে নিয়ে যায় জাহিদ ও তার সহযোগীরা। পরে তাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। তবে কেন এই হত্যাকাণ্ড—এ প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছে না তপুর পরিবার। নিহতের বড় ভাই রুবেল আহমদ বলেন, ‘বৃহস্পতিবার মধ্যরাতে জাহিদরা বাসা থেকে ডেকে নিয়ে তপুকে হত্যা করেছে। কেন করেছে জানি না।’

ঘটনার প্রত্যক্ষদর্শী তপুর এক বন্ধু জানান, সেদিন রাতে তপুদের সংখ্যা ছিল তিনজন। আর জাহিদদের ১৫-২০ জন। তবু পরিস্থিতি এমন ছিল না যে তারা তপুকে মেরে ফেলবে। কিন্তু ধস্তাধস্তির সময় তপু পড়ে গেলে জাহিদ তার পেটে ছুরি ঢুকিয়ে দেয়। ’

ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত জাহিদসহ তার দুই সহযোগীকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- এয়ারপোর্ট থানার খাসদবির এলাকার মো. জাহিদ হাসান, কোতোয়ালী থানার লোহারপাড়া এলাকার মো. অনিক মিয়া ও মো. জুনেদ আহমদকে। তবে এখনো কোনো মামলা হয়নি।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!