শিবপুর প্রতিনিধি
নরসিংদীর শিবপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালন উপলক্ষে এসব কর্মসূচির আয়োজন করেন উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।
কর্মসূচির মধ্যে ছিল জাতীয় সঙ্গীত ও দুদক পতাকা উত্তোলন,, মানববন্দন ও আলোচনা সভা।
সকালে দিবসের শুরুতে উপজেলা পরিষদ মাঠে জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলন করা হয়।
জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলন করেন শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফারজানা ইয়াসমিন, সহকারী কমিশনার (ভূমি) মু. আবদুর রহিম ও শিবপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নুর উদ্দিন মো. আলমগীর।
পতাকা উত্তোলন শেষে একটি মানববন্ধন উপজেলা সদরের প্রধান সড়কে অনুষ্ঠিত হয়।
পরে উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফারজানা ইয়াসমিন।
শিবপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর উদ্দিন মো. আলমগীরের সভাপতিত্বে সভায় সহকারী কমিশনার (ভূমি) মুঃ আবদুর রহিম, শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কোহিনূর মিয়া ও শিবপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলম প্রমুখ।
শিবপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও লাখপুর শিমুলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
শিপ্র/শাহোরা/আআ/