
নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে প্রথম বারের মত আর্ন্তজাতিক মানের বিআরবি গ্রুপের কিয়ামের এগ্রোফিড ইন্ডাষ্ট্রির ডিপো উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) সকালে জেলা শিবপুর উপজেলার ইটাখোলা মুক্তিযোদ্বা মার্কেটের একটি ভবনে এ ডিপোর উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিআরবি গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান কিয়াম এগ্রোফিড এন্ড হ্যাচারি লি. এর ডিজিএম হাসিবুল খালিদ।
ডিপো উদ্বোধন শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হাসিবুল খালিদ বলেন, কিয়াম এগ্রো ফিড অত্যন্ত পরিবেশ বান্ধব ও আর্ন্তজাতিক মান সম্পন্ন । আমাদের সবগুলো প্রডাক্টের গুনগত মান আত্যন্ত ভালো।
তিনি বলেন, আপনারা জানেন বিআরবি গ্রুপ দীর্ঘদিন যাবত সু নামের সাথে দেশের বিভিন্ন খাতে ব্যবসা পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠানটি তৃণমূলে অবদান রাখার জন্য নতুন করে কিয়াম এগ্রোফিড বাজারে নিয়ে এসেছে। যার গুনগত মান বজায় রেখে আপনাদের নিয়ে পথচলা শুরু করছি। আপনারা পাশে থাকলে,উৎসাহ দিলে আমাদের কোম্পানিও আপনাদের পাশে সর্বদা থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিয়াম এগ্রোফিড পোল্ট্রি এন্ড হ্যাচারি লিমিটেডের ব্যবস্থাপক জাহিদুল ইসলাম, সেলস এন্ড মার্কেটিং এজিএম নজির উদ্দিন আহম্মদ, ঢাকা ডিভিশনের উপ ব্যবস্থাপক মো.. নেছার উদ্দিন, অ্যাডমিন শাহ্ নাহিদ নেওয়াজ, মেসার্স নাজমুল এগ্রো ট্রেডিং এর স্বত্বাধিকারী মো. নাজমুল হোসেন খানসহ বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত ডিলার, পোল্ট্রি ও মৎস্য খামারীরা।
শিপ্র/শাহোরা/আবাবা/