শিরোনাম :
গাজীপুরে মামলার হাজিরা দিতে আয়নাবাজি; যুবক গ্রেফতার প্রবাসী ভোটার নিবন্ধন পৌনে ৩ লাখে দাঁড়িয়েছে মাদকসেবনে বাধা; ইটভাটার ম্যানেজারকে কুপিয়ে ২০ লাখ টাকা ছিনতাই চিরনিদ্রায় শায়িত হলেন নরসিংদীর সিনিয়র সাংবাদিক মশিউর রহমান সেলিম শিবপুরে বিভিন্ন কর্মসূচিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন বাংলাদেশের যুবারা সফরকারী আর্জেন্টিনা দলকে রুখে দিল ছুটিতে দেশে এসে সংঘর্ষে জড়িয়ে প্রাণ গেল প্রবাসীর, গুলিবিদ্ধসহ আহত ১০ বিএনপি নেতার প্রতিবাদের প্রতিবাদ গাজীপুরে বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ; আহত ১০ ৬ দফা দাবিতে ৯ম দিনে অধিদপ্তরের সামনে  স্বাস্থ্য সহকারীদের প্রতিবাদ
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৯ অপরাহ্ন

শহীদ মিনারে স্বাস্থ্য সহকারীদের টানা দ্বিতীয় দিনে অবস্থান; টিকাদান কার্যক্রম বন্ধ

Reporter Name / ৩২ Time View
Update : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক

নিয়োগবিধি সংশোধন বেতন বৈষম্য নিরসন ও টেকনিক্যাল পদমর্যাদা প্রদানসহ ৬ দফা দাবি বাস্তবায়নে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান চলমান রয়েছে স্বাস্থ্য সহকারীরা। রবিবার (৩০ নভেম্বর) কমসূচির দ্বিতীয় দিনেও ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ৬ দফা দাবীর আন্দোলন চলমান রেখেছে স্বাস্থ্য সহকারীদের সংগঠন “বাংলাদেশ হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশন।

এ অবস্থান কর্মসূচি পালন করছেন দেশের ৬৪ জেলার স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকরা। ফলে সারাদেশের বন্ধ রয়েছে টিকাদান কার্যক্রম।

স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতির ফলে সারা দেশে ১ লাখ ২০ হাজার আউটরিচ ইপিআই টিকাদান কেন্দ্রে মধ্যে প্রতিদিন ১৫ হাজার কেন্দ্রে অনুষ্ঠিত টিকাদান সেবা কার্যক্রম বন্ধ রয়েছে। যার ফলে টিকা গ্রহণসহ সেবা থেকে বঞ্ছিত হচ্ছেন মা ও শিশুরা।

শীত উপেক্ষা করে সকাল থেকে ব্যানার, ফেষ্টুন ও মনিপাতা নিয়ে দলে দলে অংশ নেয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন চলবে অনির্দিষ্টকালের জন্য। এ অবস্থান কর্মসূচি অনেকেই হাতে প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন মনিপতাকা ধরে রেখেছেন, যেখানে দাবি আদায়ের বিভিন্ন ম্লোগার লেখা রয়েছে।

স্বাস্থ সহকারীরা জানান, তাদের কাজের ফলে দেশে গড় আয়ূ বৃদ্ধি হয়েছে এবং আন্তজার্তিক অঙ্গণে বাংলাদেশের স্বাস্থ্যখাতকে সুপিরচিত লাভ করেছেন।

এছাড়া ২০০৯ সালে ইমিউনাইজেশন কর্মসূচীর সফলতার জন্য গ্লোবাল এলায়েন্স ফর ভ্যাক্সিনেশন এন্ড ইমুনাইজেশন (গ্যাভী) কর্তৃক পেয়েছেন পুরস্কার, ২০১০ সালে ৫ বছরের নিচে শিশু মৃত্যুর হার দুই-তৃতীয়াংশ কমানোর জন্য জাতিসংঘের এমডিজি-৪ অ্যাওয়ার্ড, ২০১১ সালে শিশুমৃত্যু-মাতৃমৃত্যুর হার কমানোর জন্য সাউথ সাউথ পুরষ্কার, ২০১২ সালের বাংলাদেশে টিকাদান কর্মসূচির সাফল্যের ধারাবাহিকতায় (গ্যাভি) কর্তৃক টিকাদানকারী দেশের অ্যাওয়ার্ড, ২০১৪ সালে দক্ষিণ পূর্ব এশিয়ার শ্রেষ্ঠ টিকাদানকারী দেশের অ্যাওয়ার্ড, ২০১৪ সালের ২৭ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক বাংলাদেশকে দিয়েছে পোলিও নির্মুলের সনদ, ২০১৬ সালে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) কর্তৃক বাংলাদেশকে পোলিও নির্মূলে সাফল্যের স্বীকৃতির সনদ, ২০১৬ সালে ধনুষ্টকার নির্মুলের সনদ অর্জন এবং ২০১৯ সালের ২৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ৭৪তম জাতিসংঘ সাধারণ অধিবেশনে গ্লোবাল এলায়েন্স ফর ভ্যাক্সিনেশন এন্ড ইমুনাইজেশন (গ্যাভি) কর্তৃক শিশুদের টিকাদান কর্মসূচীর ব্যাপক সাফল্যের জন্য তৎকালীন প্রধান মন্ত্রী পেয়েছেন ভ্যাকসিন হিরো সম্মাননা। অথচ যাদের কাজের বিনিময়ে স্বাস্থ্য বিভাগ এ অর্জন ও গর্বিত আজ তারাই অবহেলা ও বৈষম্যের শিকার।

স্বাস্থ্য সহকারীদের নেতারা জানান, তারা বহুবার কর্মকর্তাদের সাথে আলোচনায় গিয়েছেন, কিন্তু ফল পাইননি। এবার দাবি আদায়ের জিও (প্রজ্ঞাপন) না হওয়া পর্যন্ত এ শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতেই থাকবেন। প্রযোজনে তারা এখানে আত্মহতি দিবেন। সকলে মনিপাতা দিয়ে দাফন হবেন। কিন্তু দাবি আদায় না হওয়ার পর্যন্ত এ শহীদ মিনার ছাড়বেন না। প্রয়োজনে আরো কঠোর কর্মসুচিতে যাবে।

তারা আরো বলেন, আমরা প্রান্তিক এ জনগোষ্ঠিকে আমাদের স্বাস্থ্যসেবা থেকে বঞ্ছিত করে এ কর্মবিরতিতে যেতে চাইনি, কর্মকর্তারা আমাদের এ অবস্থান কর্মবিরতি দিতে বাধ্য করিয়েছেন। আমাদের নিয়োগবিধিসহ বিভিন্ন দাবীতে পর্যায়ক্রমে আবেদন করা সত্ত্বেও এক একবার এক এক অজুহাতে কর্তৃপক্ষ আমাদেরকে থামিয়ে দিয়েছেন।
এ পর্যন্ত ৫ বার আমরা স্বাস্থ্য অধিদপ্ত ও স্বাস্থ্য মন্ত্রনালয়ের কর্মকর্তাদের আশ্রাস ও প্রতিশ্রুতি বিশ্বাস করে তাদের কথা রেখেছি কিন্তু কর্মকর্তারা আমাদেরকে দেয়া তাদের কথা রাখেনি। তাই আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, এ কর্মসূচি দেয়া ছাড়া উপায় ছিল না।

আমাদের যৌক্তিক ৬ দফা দাবি জিও (প্রজ্ঞাপন) আকারে প্রকাশ না হওয়ার পর্যন্ত আমাদের এ অনির্দিষ্টকালের অবস্থান কর্মবিরতি চলবে।

শিপ্র/শাহোরা/হামা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!