নরসিংদী প্রতিনিধি
দীর্ঘ চার দশক পর তফসিল অনুযায়ী সদস্যদের প্রত্যক্ষ ভোটে মাধবদী প্রেসক্লাবের কার্যকরী পরিষদ নির্বাচন- ২০২৫-২৭ সম্পন্ন হয়েছে। সদস্যদের ভোটে নির্বাচনে সভাপতি মকবুল হোসেন এবং সাধারণ সম্পাদক ফজলুল হক মিলন নির্বাচিত হন।
শনিবার (১৫ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত প্রেসক্লাব মিলনায়তনে নিরবিচ্ছিন্নভাবে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
মাধবদী প্রেস ক্লাবের নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধা মো. ওয়াইজ উদ্দিন আকন্দ জানায়, উৎসব মুখর পরিবেশে ক্লাবের তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করে। এদিন সদস্যরা সংগঠনের কার্যকরী পরিষদ ১১ টি পদের মধ্যে ৪টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।বাকীগুলোর বিপরীতে একের অধিক প্রার্থী না থাকায় ৭টি পদের প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। যে ৪ টি পদে নির্বাচন হয় তাতে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর কেবলমাত্র সভাপতি পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন, বাকীগুলোতে দু’জন করে প্রার্থী ছিলেন। উপস্থিতিতে দিনভর উৎসব মুখর পরিবেশে ৪টি পদে ৯জন প্রার্থীকে পছন্দ মতো ক্লাবের সদস্যরা
ভোট গ্রহণের নির্ধারিত সময় পর ভোট গননা শেষে নির্বাচন কমিশনার প্রাপ্ত ভোটের ভিত্তিতে নির্বাচিত প্রার্থীদের নাম ঘোষণা করেন। নির্বাচনে সর্বোচ্চ ১৪ ভোট পেয়ে সভাপতি হিবেসে নির্বাচিত হন মো. মকবুল হোসেন। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন ফজলুল হক মিলন, তার প্রাপ্ত ভোট সংখ্যা ১১।এছাড়াও সহ- সাধারণ সম্পাদক পদে মো. জাকারিয়া ১২ ভোট ও অর্থ সম্পাদক হিসেবে মো. মনিরুজ্জামান ১৩ ভোটে নির্বাচিত হয়েছেন।।
এর যারা আগে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে তারা হলেন- সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওবায়দুর রহমান, সহ সভাপতি ছবির মিয়া, সাহিত্য/সাংস্কৃতিক/ক্রীড়া সম্পাদক মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক সুমন চন্দ্র পাল এবং নির্বাহী সদস্য ৩টি পদে মতিউর রহমান, নজরুল ইসলাম ও বীর মুক্তিযোদ্ধা জি এম ওহাব।
উল্লেখ্য সভাপতি পদে নির্বাচিত হওয়া মকবুল হোসেন এর আগে অত্র ক্লাবের একাধিকবার সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেছেন।
শিপ্র/শাহোরা/