শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

ভাসমান শীতার্ত মানষের মাঝে উঞ্চতা ছড়ালেন রায়পুরা প্রেসক্লাব 

Reporter Name / ৮১ Time View
Update : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

রায়পুরা প্রতিনিধি
কথায় মাঘের শীতে বাঘেও ভয় পায়। পৌষের ঠিক শেষ দিনে এসে দাঁড়িয়েছি কাল থেকেই ক্যালেন্ডারের পাতায় বাংলা দশ তম মাস মাঘ মাস।
এই সময়ে এসে শীতের তীব্রতা সব কিছুকে হার মানিয়েছে। হার কাঁপানো এই শীতে ঘর থেকে বের হওয়াই মুসকিল।  কিন্তু ছন্নছাড়া ভাসমান মানুষগুলো কীভাবে খোলা আকাসের নিচে রাত্রি যাপন করছে তা ভাবলেই গা শিহরে উঠে। কনকনে এই ঘরছাড়া ভবঘুরে ভাসমান এই মাসগুলোর পাশে এসে দাঁড়িয়েছে নরসিংদী রায়পুরা উপজেলার গণমাধ্যম কর্মীদের প্রাণের সংগঠন ‘রায়পুরা প্রেসক্লাব। শীতার্ত এই ভবঘুরে ভাসমান মানুষদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরন করেছেন। হাড়কাঁপানো এই শীতে ভাসমান এই মানুষগুলোকে উঞ্চতার পরশবুলাতে উপজেলার গণমাধ্যম কর্মীদের এই প্রয়াস।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে নরসিংদীর রায়পুরায় রেলওয়ে স্টেশনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ভাসমান শীতার্ত মানুষদের গায়ে কম্বল চড়িয়ে দিয়ে উঞ্চতার আবেশ ছড়ায় ক্লাব সদস্যরা।
রায়পুরা  প্রেসক্লাবের সভাপতি মো. ফরিদ উদ্দিনের নেতৃত্বে উপজেলা সদরের মেথিকান্দা রেলওয়ে স্টেশনের ভাসমান প্রায় অর্ধশত শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করে উঞ্চতা ছড়িয়েছে।
গণমাধ্যম কর্মীদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবঘুরে ভাসমান মানুষদের উঞ্চতা ছড়াতে তিনিও এসে সামিল হন। শীতার্ত এই মাানুষগুলোর হাতে তুলে দেন শীতবস্ত্র।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম,প্রেসক্লাবে সাধারণ সম্পাদক মো. রফিকুল হক,যুগ্ম সাধারণ সম্পাদক সালেক আহমেদ (পলাশ),সহ-সভাপতি তন্ময় সাহা, ক্রীড়া সম্পাদক ও আন্তর্জাতিক সাংবাদিক অধিকার সংস্থা (রিপোর্টার্স উইদাউট বর্ডারস) তালিকা ভুক্ত বিশেষ সম্মাননা, খেতাব প্রাপ্ত সাংবাদিক শফিকুল ইসলামসহ ক্লাবের অন্যান্য সদস্য ও সুশীল সমাজের  উপস্থিত ছিলেন।
এই মানবিক উদ্যোগে রেলওয়ে স্টেশনের ভাসমান শীতার্ত মানুষের উপকৃত হন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!