শিরোনাম :
গাজীপুরে মামলার হাজিরা দিতে আয়নাবাজি; যুবক গ্রেফতার প্রবাসী ভোটার নিবন্ধন পৌনে ৩ লাখে দাঁড়িয়েছে মাদকসেবনে বাধা; ইটভাটার ম্যানেজারকে কুপিয়ে ২০ লাখ টাকা ছিনতাই চিরনিদ্রায় শায়িত হলেন নরসিংদীর সিনিয়র সাংবাদিক মশিউর রহমান সেলিম শিবপুরে বিভিন্ন কর্মসূচিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন বাংলাদেশের যুবারা সফরকারী আর্জেন্টিনা দলকে রুখে দিল ছুটিতে দেশে এসে সংঘর্ষে জড়িয়ে প্রাণ গেল প্রবাসীর, গুলিবিদ্ধসহ আহত ১০ বিএনপি নেতার প্রতিবাদের প্রতিবাদ গাজীপুরে বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ; আহত ১০ ৬ দফা দাবিতে ৯ম দিনে অধিদপ্তরের সামনে  স্বাস্থ্য সহকারীদের প্রতিবাদ
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৯:২১ অপরাহ্ন

ভালবাসাটা আসল, কাকে বাসছি সেটা বড় নয়’; দুই তন্বীর বিয়ে মন্দিরে, সাক্ষী গ্রাম

Reporter Name / ৯১ Time View
Update : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

শিরোনাম প্রতিদিন ডেস্ক

দু’জনে জানতেন, কাজটা সহজ হবে না। সামাজিক বাধা আসবে। আসবে কটাক্ষ, কটূক্তি। তবু তাঁরা একসাথে থাকার লড়াই থেকে সরেননি। শেষমেশ মঙ্গলবার (৫ নভেম্বর) এল সেই শুভদিন। ভয়, সঙ্কোচকে দূরে রেখে সাতপাকে বাঁধা পড়লেন সুন্দরবনের দুই যুবতী।

‘অন্য ভালবাসার’ সাক্ষী থাকল সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম। দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার থানা এলাকার রিয়া সর্দার এবং কুলতলি ব্লকের বকুলতলার বাসিন্দা রাখী নস্কর আবদ্ধ হলেন বিবাহবন্ধনে। স্থানীয় একটি ক্লাব কর্তৃপক্ষের সহায়তায় মঙ্গলবার মন্দিরে বিয়ে করেন দুই তন্বী। তাঁরা বললেন, ‘‘জীবনের পথে চলতে গেলে ভালবাসাটাই আসল। কাকে ভালবাসছি, সেটা বড় কথা নয়।’’

ছোটবেলাতেই মা-বাবাকে হারিয়েছেন রিয়া। বড় হয়েছেন মাসি-মেসোর কাছে। রাখীর শৈশব কেটেছে একান্নবর্তী পরিবারে। দু’জনেই পেশায় নৃত্যশিল্পী। তাঁদের পরিচয় হয়েছিল ফোনে। সেখান থেকে বন্ধুত্ব এবং প্রেমের পর দুই যুবতী সিদ্ধান্ত নেন একসাথে থাকবেন তাঁরা। দু’জনে জানতেন, কাজটা সহজ হবে না। সামাজিক বাধা আসবে। আসবে কটাক্ষ ও কটূক্তি। তবু তাঁরা একসাথে থাকার লড়াই থেকে সরেননি। শেষমেশ মঙ্গলবার এল সেই শুভদিন। ভয়, সঙ্কোচকে দূরে রেখে সাতপাকে বাঁধা পড়লেন সুন্দরবনের দুই যুবতী।

রিয়া জানান, সম্পর্কের কথা তিনি বাড়িতে জানিয়েছিলেন। কিন্তু রাখীর বাড়ি কেউ মেনে নেননি। তিনিও ঠিক করেন, যাঁকে ভালবাসেন, তাঁকে হারাতে দেবেন না। তাই বাড়ি ছেড়ে রিয়া তাঁর বাড়িতে গিয়ে ওঠেন। রিয়ার পরিবার অবশ্য তাঁদের সম্পর্ক মেনে নিয়েছে। প্রতিবেশীদের সাথে আলোচনা করে দুই যুবতীর বিয়ের আয়োজন করে স্থানীয় এক মন্দিরে। মঙ্গলবার সাতপাকে ঘুরে, মালাবদল করে নতুন জীবন শুরু করলেন রিয়া ও রাখী।

বিয়ের পর রাখী বলেন, ‘‘আমাদের ২ বছরের সম্পর্ক। ফোনে পরিচয় হয়েছিল। অনেকেই বলেছিল মেয়েতে মেয়েতে আবার সম্পর্ক কী! কিন্তু আমরা ঠিক করেছি, একসাথেই থাকব। সারাজীবন থাকব।’’ , ‘‘ওর (রিয়ার) বাড়িতে সকলে মেনে নিয়েছেন। তবে আমার বাড়িতে কেউই সম্পর্কটা মেনে নেয়নি। বাবা বলেছে, থাকতে দেবে না। কী আর করা যাবে… ওর বাড়িতেই থাকব।’’

রিয়ার বলেন, ‘‘আমরা আমাদের ইচ্ছাকে মর্যাদা দিয়েছি। ভালবাসাটাই তো বড় কথা। মহিলা পুরুষকে ভালবাসবে, পুরুষ মহিলাকে ভালবাসবে— কে বলে দিয়েছে? আমরা এ প্রথা থেকে বাহিরে বের হযে এসেছি’’

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!