শিরোনাম :
সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ ক্রুসহ ৮ আরোহী নিহত নারায়ণগঞ্জে পানির রিজার্ভ ট্যাংকে নেমে প্রাণ গেল ২ শ্রমিকের জয়ের সম্ভাবনা জাগিয়েও নিউজিল্যান্ডের কাছে হারতে হল বাংলাদেশকে বর্জ্য ব্যবস্থাপনায় গতি ফেরাতে নরসিংদী পৌরসভা পেল ৫ টি ড্রাম ট্রাক  মারমাদের ঐতিহ্যবাহী নাচে-গানে মুগ্ধ রিজিয়ন কমান্ডার ওয়াদুল মায়ের কবরের পাশে শায়িত হলেন নরসিংদীর যুবলীগ নেতা আবু তালেব  বাংলাদেশ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষককে দেওয়া হবে কৃষক কার্ড: প্রধানমন্ত্রী আগামী জুনের মধ্যে দেওয়া হবে হেলথ কার্ড : স্বাস্থ্যমন্ত্রী
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

ভারত-পাকিস্তান উত্তেজনা: সীমান্ত বন্ধসহ কয়েকটি সিদ্ধান্ত মোদির

Reporter Name / ১৯৬ Time View
Update : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

শিরোনাম প্রতিদিন ডেস্ক

জম্মু-কাশ্মীরের পাহেলগামে ভয়াবহ হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে একাধিক বড় সিদ্ধান্ত ঘোষণা করেছে মোদি সরকার।

বুধবার (২৩ এপ্রিল) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মন্ত্রীসভায় বৈঠকের পর এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে নেওয়া পদক্ষেপগুলো হলো:

১) ভারত পাকিস্তানের সঙ্গে সিন্দু জল চুক্তি স্থগিত করেছে এবং ওয়াঘা স্থল সীমান্ত অবিলম্বে বন্ধ করার নির্দেশ দিয়েছে। ভারতে আসা যাত্রীদের ফিরে যাওয়ার শেষ সময় ১ মে নির্ধারণ করা হয়েছে।

২) পাকিস্তানি নাগরিকদের জন্য সার্ক ভিসা ছাড় বাতিল করা হয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে তাদের ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

৩) পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নিম্ন পর্যায়ে নামিয়ে আনা হয়েছে। ১ মে’র মধ্যে কূটনৈতিক কর্মী সংখ্যা ৫৫ থেকে কমিয়ে ৩০-এ নামিয়ে আনা হবে।

৪) জম্মু ও কাশ্মীরে বড় আকারের নিরাপত্তা অভিযান শুরু হয়েছে; ব্যাপক সংখ্যক সেনা মোতায়েন করা হয়েছে।

৫) ভারতে নিযুক্ত পাকিস্তানের সামরিক দূতকে ‘অপ্রিয় ব্যক্তি’ (persona non grata) ঘোষণা করা হয়েছে। তাকে আগামী এক সপ্তাহের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। [তথ্যসূত্র: এনডিটিভি]

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!