শিরোনাম :
গাজীপুরে মামলার হাজিরা দিতে আয়নাবাজি; যুবক গ্রেফতার প্রবাসী ভোটার নিবন্ধন পৌনে ৩ লাখে দাঁড়িয়েছে মাদকসেবনে বাধা; ইটভাটার ম্যানেজারকে কুপিয়ে ২০ লাখ টাকা ছিনতাই চিরনিদ্রায় শায়িত হলেন নরসিংদীর সিনিয়র সাংবাদিক মশিউর রহমান সেলিম শিবপুরে বিভিন্ন কর্মসূচিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন বাংলাদেশের যুবারা সফরকারী আর্জেন্টিনা দলকে রুখে দিল ছুটিতে দেশে এসে সংঘর্ষে জড়িয়ে প্রাণ গেল প্রবাসীর, গুলিবিদ্ধসহ আহত ১০ বিএনপি নেতার প্রতিবাদের প্রতিবাদ গাজীপুরে বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ; আহত ১০ ৬ দফা দাবিতে ৯ম দিনে অধিদপ্তরের সামনে  স্বাস্থ্য সহকারীদের প্রতিবাদ
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৭ অপরাহ্ন

বেলাবতে ‘খায়রুল কবির খোকন’ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আলমগীর পাঠান / ১৩৩ Time View
Update : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

বেলাব প্রতিনিধি

নরসিংদীর বেলাবতে ‘খায়রুল কবির খোকন’ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে উপজেলার বাজনাব ইউনিয়নের বীরবাঘবের সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বীরবাঘবের ফ্রেন্ডস এসোসিয়েশন আয়োজনে এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়।

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবির খোকন’র নামে আয়োজিত  টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় অংশ গ্রহন করেন শিবপুর প্রভাতী স্পোর্টিং ক্লাব বনাম পোড়াদিয়া ফুটবল একাডেমি।

বাজনাব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বেলাব উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক বেনুজির আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন তারেক রহমান স্পোর্টিং ক্লাবের সহ-সভাপতি, বেলাব উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও নরসিংদী জেলা বিএনপির সদস্য শিল্পপতি মো. কামাল হোসেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান,নরসিংদী জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মোর হারুন অর রশিদ, বাজনাব ইউনিয়ন বিএনপির সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারন সম্পাদক এমাদ মিয়া’সহ স্থানীয় নেতৃবৃন্দ।

উদ্বোধনী খেলায় শিবপুর প্রভাতী স্পোর্টিং ক্লাব ও পোড়াদিয়া ফুটবল একাডেমি উভয় দল নির্দিষ্ট সময়ে ২ টি করে গোল করায় খেলা গড়ায় ট্রাইবেকারে।

ভাগ্য নির্ধারনে ট্রাইবেকারে পোড়াদিয়া ফুটবল একাডেমি ৫-৪ গোলের ব্যবধানে শিবপুর প্রভাতী স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে।

শিপ্র/শাহোরা/আপা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!