শিরোনাম :
সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ ক্রুসহ ৮ আরোহী নিহত নারায়ণগঞ্জে পানির রিজার্ভ ট্যাংকে নেমে প্রাণ গেল ২ শ্রমিকের জয়ের সম্ভাবনা জাগিয়েও নিউজিল্যান্ডের কাছে হারতে হল বাংলাদেশকে বর্জ্য ব্যবস্থাপনায় গতি ফেরাতে নরসিংদী পৌরসভা পেল ৫ টি ড্রাম ট্রাক  মারমাদের ঐতিহ্যবাহী নাচে-গানে মুগ্ধ রিজিয়ন কমান্ডার ওয়াদুল মায়ের কবরের পাশে শায়িত হলেন নরসিংদীর যুবলীগ নেতা আবু তালেব  বাংলাদেশ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষককে দেওয়া হবে কৃষক কার্ড: প্রধানমন্ত্রী আগামী জুনের মধ্যে দেওয়া হবে হেলথ কার্ড : স্বাস্থ্যমন্ত্রী
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

বীরপুরে ২৪ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন মহোৎসব; ভক্তদের মিলনমেলা

Reporter Name / ৮৮ Time View
Update : শনিবার, ৭ মার্চ, ২০২৬

নরসিংদী প্রতিনিধি 

বিশ্ব শান্তি এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় নরসিংদী পৌর শহরের বীরপুরে ১৪১তম বার্ষিক ২৪ প্রহরব্যাপী ভুবনমঙ্গল শ্রীশ্রী হরিনাম সংকীর্তন মহোৎসব আয়োজন করা হয়েছে।
শনিবার (৭ মার্চ) রাতে বীরপুরস্থ শ্রীশ্রী বাউল ঠাকুর আখড়াধামে শুভ অধিবাসের মধ্য দিয়ে এ মহোৎসবের আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা হয়।

শ্রীশ্রী হরিনাম সংকীর্তন মহোৎসবের মঙ্গলঘট স্থাপন ও শুভ অধিবাস পরিবেশন করেন শ্রী নিউটন দেবনাথ লিটন। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি শনিবার রাত ৮টা থেকে ৫ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হয় শ্রীমদ্ভাগবত পাঠ ও আলোচনা। এতে পাঠ ও আলোচনা করেন পাঠক দিলিপ কুমার বর্মন, শ্রী পরিমল চন্দ্র দত্ত, সুমনকৃষ্ণ দাস, শ্রী মধুসূদন দাস, শ্রী সব্যসাচী গোপীনাথ দাস স্বপন এবং শ্রী কৃষ্ণকান্ত আচার্য।

শুক্রবার (৬ মার্চ) অরুণোদয় থেকে রাত্রি অবসান পর্যন্ত অনুষ্ঠিত হয় অষ্টকালীন লীলা কীর্তন। এতে কীর্তন পরিবেশন করেন বগুড়ার শ্রীমতি চৈতালী রায়, টাঙ্গাইলের শ্রীমতি দেবীকা দেবনাথ এবং নওগাঁর শ্রীমতি পিংকী রাণী বর্মন।

শুক্রবার (৬ মার্চ) অরুনোদয় থেকে রাত্রি অবসান পযর্ন্ত অষ্টকালীন লীলা কীর্তন পরিবেশন করেন বগুড়ার শ্রীমতি চৈতালী রায়, টাঙ্গাইলের শ্রীমতি দেবীকা দেবনাথ ও নওগাঁ এর শ্রীমতি পিংকী রাণী বর্মন।

রবিবার (৮ মার্চ) ব্রাহ্মমুহূর্ত থেকে ২৪ প্রহরব্যাপী শ্রীশ্রী হরিনাম সংকীর্ত্তন মহোৎসব শুরু হয়ে ১০ মার্চ মঙ্গলবার রাত্রি অবসান পর্যন্ত অবিরাম নামসুধা চলবে। নামসুধা পরিবেশন করবেন- শ্রীশ্রী বাউলঠাকুর সম্প্রদায়; বীরপুর-নরসিংদী, শ্রীশ্রী দুগা সম্প্রদায়; গোপালগঞ্জ, শ্রীশ্রী গোপীনাথ সম্প্রদায়;; কিশোরগঞ্জ, শ্রীশ্রী ভগবান সূর্য নারায়ণ সম্প্রদায়-বি-বাড়িয়া ও শ্রীশ্রী আদি গোপীনাথ সম্প্রদায়; নরসিংদী ও শ্রীশ্রী বাবা লোকনাথ সম্প্রদায়- কিশোরগঞ্জ।

মহোৎসব উপলক্ষে প্রতিদিন দুপুর ২টা থেকে সর্বস্তরের ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হবে।

আগামী ১১ মার্চ বুধবার অরুণোদয়ে হরিনাম সংকীর্তনের সমাপনী অনুষ্ঠিত হবে। এদিন দধিমঙ্গল, নগর কীর্তন, মধ্যাহ্নে ভোগরাগ, মহন্ত বিদায় এবং মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।
২৪ প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন মহোৎসবে সর্বস্তরের গৌরভক্তদের উপস্থিত থাকার জন্য বীরপুর গ্রামের শ্রীশ্রী বাউল ঠাকুর আখড়াধাম কমিটির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

শিপ্র/শাহোরা/লব/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!