
নিজস্ব প্রতিবেদক
নরসিংদী জেলা বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং হাজীপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক জাহিদুল কবির ভূঁইয়া তার নিজস্ব ফেসবুকে ও অনলাইন ভিত্তিক বেঙল টিভিতে দেওয়া “প্রকাশিত সংবাদের প্রতিবাদ” এর প্রতিবাদ জানিয়েছেন হাজিপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
নাম প্রকাশ না করা শর্তে প্রতিবাদে হাজিপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের ওই সকল নেতাকর্মীরা বলেন, হাজীপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক জাহিদুল কবির ভূঁইয়া “প্রকাশিত সংবাদের প্রতিবাদ” জানাতে গিয়ে মিথ্যাচার করেছেন। জাহিদুল কবির ইউনিয়ন বিএনপির আহবায়ক হওয়ার সুবাদে নিজের দায় এড়ানোর স্বার্থেই তিনি প্রতিবাদে এ মিথ্যাচার করেন। আমরা তার এই মিথ্যা ও ভিত্তিহীন “প্রতিবাদ” এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদে নেতাকর্মীরা বলেন, শনিবার (৬ ডিসেম্বর) হাজীপুর ইউনিয়নের বাদুয়াচর বাজার সংলগ্ন মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপি থেকে ৭৫ জন জামাতে ইসলামে যোগদান করেন। যা বিভিন্ন পত্রপত্রিকায় পলাও করে প্রকাশ করা হয়। আর সংবাদটি প্রকাশিত হওয়ায় ইউনিয়ন বিএনপির আহবায়ক হিসেবে এ দায় পরে জাহিদুল কবির ভূঁইয়ার উপর। তাই তিনি দায় এড়ানোর স্বার্থে তার ফেসবুকে দেওয়া “প্রকাশিত সংবাদের প্রতিবাদ” পোস্টে করে গেছেন মিথ্যাচার। যারা জামাতে ইসলামীতে যোগ দেন তাদের মধ্যে অন্যতম হাজীপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক ওয়িদুজ্জামানের পিতা উত্তর বাদুয়ারচর এলাকার নুরুল ইসলাম। পেশায় একজন কৃষক নূরুল ইসলাম। তিনি বিএনপি’র প্রতিষ্ঠালগ্ন থেকে বিএনপিকে সক্রিয়ভাবে সমর্থ করে গেছেন। ইউনিয়ন বিএনপির কোন দায়িত্বে না থাকলেও তিনি একজন সক্রিয সমর্থক এটা কারো অজানা নয়। হাজীপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক জাহিদুল কবির ভূঁইয়ার সাথে অহিদুজ্জামানের রয়েছে সখ্যতা। তাছাড়া তিনি সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির একজন ডিলার। আর তার সেই ব্যবসা পরিচালনার দায়িত্বে আছেন ইউনিয়ন বিএনপির ওই যুগ্ম সম্পাদক অহিদুজ্জামান। তাই নুরুল ইসলামসহ অন্যান্যদের জামাতে ইসলামীতে যোগদানের এ দায় তার উপর বর্তাবে এমনটা বুঝতে পেরেই চতুর জাহিদুল কবির তার ফেইবুকে ও অনলাইন ভিত্তিক বেঙল টিভিতে “প্রকাশিত সংবাদের প্রতিবাদ” শিরোনামে এই প্রতিবাদটি দেন। আমরা তার এই প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এ প্রসঙ্গে ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা জাহিদুল কবিরকে উদ্দেশ্য করে বলেন, “শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবেন না, সত্য সত্যই সেটা কোনদিন ডাকা যায় না। কোন না কোনভাবে সেটা একদিন প্রতিষ্ঠা পাবেই। তাই ফেসবুকে কিংবা পত্রপত্রিকায় প্রতিবাদ দিয়ে নিজের দায় এড়ানোর বৃথা চেষ্টা করবেন না। সেটা কখনো মঙ্গল আনবে না।
শিপ্র/শাহোরা/