শিরোনাম :
ভাসমান শীতার্ত মানষের মাঝে উঞ্চতা ছড়ালেন রায়পুরা প্রেসক্লাব  ইরানে দুই সপ্তাহে  বিক্ষোভে ১২ হাজার মানুষের প্রাণহানী রায়পুরায় পুলিশি অভিযানে ইয়াবাসহ তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেফতার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির জরুরি নির্দেশনা নরসিংদীতে গৃহবধূর মৃত্যূর রহস্য উদ্ঘাটন; বিষপান’ নয়, শ্বাসরোধে হত্যা দিশার রহস্যময় কথিত প্রেমিককে চেনেন? জুলাই যোদ্ধাদের জন্য চলচ্চিত্র নির্মাণ কোর্স উদ্বোধন সারাদেশে তীব্র শীতে বেড়েছে ডায়রিয়া ও নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত রোগ টাঙ্গাইলের ২ হাসপাতালে বাড়ছে রোগী চাপ; গাছে ঝুলিয়ে দেওয়া হচ্ছে স্যালাইন পোস্টাল ব্যালট হাতে পেয়ে উচ্ছ্বসিত প্রবাসী ভোটাররা; ভোটের অপেক্ষায
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

বাংলাদেশের যুবারা সফরকারী আর্জেন্টিনা দলকে রুখে দিল

Reporter Name / ১০৩ Time View
Update : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

খেলাধূলা ডেস্ক

ব্রাজিলের সাও বার্নার্দো ক্লাবের কাছে ৪-০ গোলের বড় ব্যবধানে হারের ধাক্কা কাটিয়ে উঠে এএফবি লাতিন বাংলা সুপার কাপে দারুণ ফুটবল উপহার দিয়েছে বাংলাদেশের রেড অ্যান্ড গ্রিন ফিউচার স্টার ক্লাব।

সোমবার (৮ ডিসেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক দল ১-১ গোলে ড্র করেছে আর্জেন্টিনার অ্যাথলেটিকো চার্লোন ক্লাবের বিপক্ষে।

লড়াকু মনোভাব নিয়ে শুরু থেকেই আক্রমণে ছিল ফিউচার স্টার। ম্যাচের ৫ মিনিটে মাসুদ রানার গোলে লিড নেয় বাংলাদেশ। গোল হজম করার পর গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে আর্জেন্টিনার অ্যাথলেটিকো চার্লোন ক্লাব। তবে বাংলাদেশের রক্ষণভাগ ছিল এদিন বেশ সতর্ক।

ম্যাচের ২১ মিনিটে লিড দ্বিগুণ করার সুযোগ আসে রেড অ্যান্ড গ্রিন ফিউচার স্টারের সামনে। রিফাত কাজীর বাড়ানো বলে প্রায় মাঝমাঠ থেকে বিদ্যুৎ গতিতে ছুটে গিয়ে বল জালে জড়িয়েছিলেন ফরোয়ার্ড মানিক। তিনি গ্যালারির দিকে ছুটে গিয়ে উল্লাসও শুরু করেন, কিন্তু অফসাইডের কারণে সেই গোল বাতিল করে দিলে তাকে হতাশ হতে হয়। ২৯ মিনিটে গোলের একদম সহজ সুযোগ নষ্ট করেন মানিক। গোলমুখের সামনে থেকেও তার নেওয়া শট ক্রসবারের উপর দিয়ে চলে যায়।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরও বাড়ায় আর্জেন্টিনা। ম্যাচের ৫০ মিনিটে চোখ ধাঁধানো ফ্রি-কিকে ম্যাচে সমতা ফেরান অ্যাথলেটিকো চার্লোন ক্লাবের নম্বর টেন অ্যালান সারমিয়েন্তো। তার নেওয়া ফ্রি কিক ডিফেন্ডারের পায়ের নিচ দিয়ে গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জালে জড়িয়ে যায়। এরপরই ম্যাচে এগিয়ে যাওয়ার দারুণ একটি সুযোগ নষ্ট করে বাংলাদেশ—জটলা থেকে একদম গোলমুখে থাকা বল জালে পাঠাতে ব্যর্থ হয় স্বাগতিকরা।

ম্যাচের ৭৬ মিনিটে উত্তেজনা ছড়ায় মাঠে। একপর্যায়ে দুই দলের ফুটবলাররা হাতাহাতিতে জড়িয়ে পড়লে রেফারি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উভয় দলের একজন করে ফুটবলারকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বহিষ্কার করেন। এর ফলে দুই দলই দশজনের দলে পরিণত হয়।

দুই দলের খেলোয়াড় সংখ্যা কমে গেলেও আক্রমণ-পাল্টা আক্রমণ অব্যাহত থাকে। ম্যাচের ৮৮ মিনিটে বাংলাদেশ আবারও হতাশ হয় ক্রসবারের কারণে। মাসুদ রানার নেওয়া দুর্দান্ত ফ্রি-কিক যখন জালে জড়ানোর অপেক্ষায়, ঠিক তখনই তা ক্রসবারে লেগে ফিরে আসে। শেষ মুহূর্তে আর্জেন্টাইন দলটি ভালো সুযোগ পেয়েছিল, কিন্তু ফিউচার স্টার ডিফেন্সের দৃঢ়তায় সফল হতে পারেনি।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!