শিরোনাম :
গাজীপুরে মামলার হাজিরা দিতে আয়নাবাজি; যুবক গ্রেফতার প্রবাসী ভোটার নিবন্ধন পৌনে ৩ লাখে দাঁড়িয়েছে মাদকসেবনে বাধা; ইটভাটার ম্যানেজারকে কুপিয়ে ২০ লাখ টাকা ছিনতাই চিরনিদ্রায় শায়িত হলেন নরসিংদীর সিনিয়র সাংবাদিক মশিউর রহমান সেলিম শিবপুরে বিভিন্ন কর্মসূচিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন বাংলাদেশের যুবারা সফরকারী আর্জেন্টিনা দলকে রুখে দিল ছুটিতে দেশে এসে সংঘর্ষে জড়িয়ে প্রাণ গেল প্রবাসীর, গুলিবিদ্ধসহ আহত ১০ বিএনপি নেতার প্রতিবাদের প্রতিবাদ গাজীপুরে বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ; আহত ১০ ৬ দফা দাবিতে ৯ম দিনে অধিদপ্তরের সামনে  স্বাস্থ্য সহকারীদের প্রতিবাদ
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৪ অপরাহ্ন

প্রাথমিকের শিক্ষকদের টানা কর্মবিরতি; বার্ষিক পরীক্ষা নিয়ে অনিশ্চিয়তা

Reporter Name / ৪৪ Time View
Update : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক

তিন দফা দাবিতে টানা কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।

এতে সারাদেশের সাড়ে ৬৫ হাজার বিদ্যালয়ে পাঠদান কার্যত বন্ধ রয়েছে। কাল সোমবার (১ ডিসেম্বর) থেকে বার্ষিক পরীক্ষা শুরুর কথা থাকলেও দাবি বাস্তবায়ন না হলে পরীক্ষায় অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা।

শিক্ষক নেতারা জানিয়েছেন, সরকার রবিবার (৩০ নভেম্বর) রাতের মধ্যে দাবি পূরণে কার্যকর সিদ্ধান্ত না দিলে সোমবার শুরু হতে যাওয়া বার্ষিক পরীক্ষা বর্জন করা হবে।

সম্প্রতি প্রাথমিক শিক্ষক পরিষদের অন্যতম আহ্বায়ক মু. মাহবুবর রহমান বলেন, আমরা লাগাতার কর্মবিরতি পালন করছি। সারাদেশের সাড়ে ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এখন পাঠদান বন্ধ। রবিবারের মধ্যে দাবি পূরণ না হলে সোমবার থেকে বার্ষিক পরীক্ষা বর্জন ছাড়া আমাদের সামনে কোনো পথ থাকবে না।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) সূত্র জানায়, দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫ হাজার ৫৬৯টি। এখানে তিন লাখ ৮৪ হাজারের বেশি শিক্ষক কর্মরত। প্রধান শিক্ষকরা ইতোমধ্যে দশম গ্রেডে বেতনভুক্ত হলেও সহকারী শিক্ষকরা এখনও ১৩তম গ্রেডে আছেন। গ্রেড উন্নীতকরণ, উচ্চতর গ্রেড সমস্যা সমাধানসহ কয়েকটি দাবি তারা দীর্ঘদিন ধরে জানিয়ে আসছেন।

এর আগে গত ৮-১২ নভেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা। ওই সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে দেড় শতাধিক শিক্ষক আহত হন। পরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের আশ্বাসে শিক্ষকরা কর্মস্থলে ফিরে গেলেও প্রতিশ্রুতি বাস্তবায়নে অগ্রগতি না হওয়ায় তারা আবার কর্মবিরতিতে ফেরেন।

কর্মবিরতি প্রত্যাহারের অনুরোধে গত ২৭ নভেম্বর আন্দোলনরত নেতাদের সঙ্গে বৈঠকে বসেন ডিপিইর মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান। তিনি বার্ষিক পরীক্ষা বর্জন না করার আহ্বান জানান। তবে শিক্ষক নেতারা বলেন, দাবি পূরণের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।

সহকারী শিক্ষকদের তিন দফা দাবি-

  • সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে নির্ধারণ।
  •  ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড সমস্যার সমাধান।
  • হকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!