শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

পাঞ্জাব কিংসের হয়ে ৩৯ বলে দুর্দান্ত সেঞ্চুরি হাকালেন প্রিয়াংশ আর্য

Reporter Name / ১১৬ Time View
Update : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

খেলাধূলা ডেস্ক

মুল্লানপুরে মঙ্গলবার (৮ এপ্রিল) চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ৩৯ বলে শতক হাঁকান পাঞ্জাব কিংসের ব্যাটসম্যান প্রিয়াংশ আর্য। যা বলের হিসেবে আইপিএল চতুর্থ দ্রুততম। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক না হওয়া ক্রিকেটারদের মধ্যে তার সেঞ্চুরিই এখন আইপিএলে দ্রুততম। শেষ পর্যন্ত আর্য থামেন ৪২ বলে ১০৩ রানে।

প্রিয়াংশ আর্যর উত্থানটা হঠাৎ করেই হয়েছে। এখন পর্যন্ত কোনো প্রথম শ্রেণির ম্যাচ খেলেননি তিনি। আর লিস্ট ‘এ’ ক্রিকেটে ৭ ম্যাচ খেলে নেই কোনো শতক, করেছেন মাত্র ৭৭ রান।

তবে গত বছর সাউথ দিল্লির হয়ে তার পারফরমেন্স চোখে পড়ে সকলের। নর্থ দিল্লির বিপক্ষে এক ম্যাচে স্পিনার মনন ভরদ্বাজের বলে ৬ বলে ৬টি ছক্কা মারেন আর্য। আর টুর্নামেন্টে ১০ ইনিংস সর্বোচ্চ ৬০৮ রান করেন এই বাঁহাতি ওপেনার। স্ট্রাইকরেট ছিল ১৯৮.৬৯। ১০ ইনিংসের মধ্যে ৪টিতে করেন ফিফটি, দুটিতে সেঞ্চুরি। ১০ ইনিংসে ছক্কা মারেন ৪৩টি।

এরপর মুশতাক আলী ট্রফিতেও দিল্লির হয়ে ৪৩ বলে ১০২ রান করেন আর্য। এই ম্যাচে তার প্রতিপক্ষ দলে ছিলেন ভুবনেশ্বর কুমার ও চাওলার মতো বোলার।

তার এমন পারফরমেন্স দেখার পর তাকে ৩ কোটি ৮০ লাখ রুপিতে কিনে নেয় পাঞ্জাব। যার ভিত্তিমূল্য ছিল মাত্র ৩০ লাখ। পাঞ্জাব তাকে ৩ কোটি ৮০ লাখ রুপিতে কেনার পরই একটি রেকর্ড করে ফেলেন প্রিয়াংশ আর্য। অ্যানক্যাপড ক্রিকেটারদের মধ্যে আইপিএলে সবচেয়ে দামি খেলোয়াড় বনে যান তিনি। পাঞ্জাব তাকে পেতে লড়াই করেছিলো দিল্লি ক্যাপিটালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে।

এতো দামে কেনা এই ভারতীয় ক্রিকেটার গতকাল তার জাত চিনিয়েছেন। তার দল পাঞ্জাব ৮৩ রান তুলতেই হারিয়েছিল ৫ উইকেট। সেই পাঁচ ব্যাটসম্যানের কেউই দুই অঙ্কও ছুঁতে পারেননি। তখনও নিজের তাণ্ডব দেখান আর্য। মাতিশা পাতিরানা, নুর আহমেদ, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা পিটিয়ে ভুত বানান। ইনিংসের ১৩তম ওভারে পাতিরানার ওভারে মেরেছেন টানা ৩ ছক্কা ও একটি চার।

যে চার আর্যকে নিয়ে যায় তিন অঙ্কের ঘরে। আর্যর টুর্নামেন্টে এখন পর্যন্ত ম্যাচ খেলেছেন ৪টি। গতকাল সেঞ্চুরির আগে অনেকটা নিশ্চুপই ছিলেন। আইপিএল অভিষেকে ৪৭ রান করার পর পরের দুই ম্যাচে আউট হন ৮ ও ০ রানে। ৩ ম্যাচে ছক্কা মেরেছিলেন মাত্র ২টি। সেটাই কাল পুষিয়ে দিয়েছেন ৯টি ছক্কা মেরে।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!