শিরোনাম :
গাজীপুরে মামলার হাজিরা দিতে আয়নাবাজি; যুবক গ্রেফতার প্রবাসী ভোটার নিবন্ধন পৌনে ৩ লাখে দাঁড়িয়েছে মাদকসেবনে বাধা; ইটভাটার ম্যানেজারকে কুপিয়ে ২০ লাখ টাকা ছিনতাই চিরনিদ্রায় শায়িত হলেন নরসিংদীর সিনিয়র সাংবাদিক মশিউর রহমান সেলিম শিবপুরে বিভিন্ন কর্মসূচিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন বাংলাদেশের যুবারা সফরকারী আর্জেন্টিনা দলকে রুখে দিল ছুটিতে দেশে এসে সংঘর্ষে জড়িয়ে প্রাণ গেল প্রবাসীর, গুলিবিদ্ধসহ আহত ১০ বিএনপি নেতার প্রতিবাদের প্রতিবাদ গাজীপুরে বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ; আহত ১০ ৬ দফা দাবিতে ৯ম দিনে অধিদপ্তরের সামনে  স্বাস্থ্য সহকারীদের প্রতিবাদ
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৫ অপরাহ্ন

পাইকগাছায় ব্রিজ ভেঙ্গে নদীতে; চরম ভোগান্তিতে এলাকাবাসী

Reporter Name / ১১৩ Time View
Update : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

শিরোনাম প্রতিদিন ডেস্ক

খুলনার পাইকগাছায় একটি ব্রিজ ভেঙে নদীতে পড়েছে। উপজেলার লতা ইউনিয়নের শামুপোতা ও পুটিমারী এলাকার মানুষের যাতায়াতের একমাত্র এই সংযোগ ব্রিজটি ভেঙে পড়ায় দুই এলাকার মানুষেরা পড়েছে চরম ভোগান্তিতে।

বুধবার (৬ নভেম্বর) ভোর রাতে ব্রিজটি আকস্মিকভাবে ভেঙে নদীতে পড়ে যায়।

স্থানীয়রা জানান, উপজেলার লতা ইউনিয়নের শামুকপোতা মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের পাশে উলুবুনিয়া নদীর ওপর ২০০০ সালে তৎকালীন সরকার এই ব্রিজটি নির্মাণ করেন। উলুবুনিয়া নদী উপর এ ব্রিজটি নির্মাণের ফলে পুটিমারী ও লতা ইউনিয়নবাসীর দুর্ভোগ লাঘব হয়। দুপাড়ে তিনটি বিদ্যালয় ও তিনটি বাজার ও এলাকাবাসীসহ সর্বসাধারণ যাতায়াত করেন এ ব্রিজের ওপর দিয়ে।

এদিকে ব্রিজটি ভেঙে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছে সর্বসাধারণ। বিশেষ করে স্কুল কলেজগামী শিক্ষার্থীরা পড়েছে চরম বিপাকে।

স্থানীয় বাসিন্দা মিজান সানা জানান, ব্রিজটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ হয়ে পড়লে কেউ কোনদিন এদিকে নজর দেয়নি। এটা ভেঙে পড়ায় সর্বসাধারণ চরম ভোগান্তিতে পড়েছে। এ দিকে ব্রিজটি ভেঙে পড়লে সকালে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন ও উপজেলা প্রকৌশলী সাফিন সোহেব ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

উপজেলা প্রকৌশলী সাফিন সোহেব বলেন, বর্তমানে এখানে পুনরায় পাকা ব্রিজ নির্মাণ করা সময় সাপেক্ষ, প্রসেসিং ও অর্থের প্রয়োজন। এ কারণে ইউএনওর নির্দেশনায় আপাতত কাঠের ব্রিজ নির্মাণ করে জনভোগান্তি দূর করার পদক্ষেপ নেওয়া হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, জনভোগান্তি লাঘবে অতি দ্রুততম সময়ের মধ্যে এখানে একটা কাঠের ব্রিজ নির্মাণ করার ব্যবস্থা নেওয়া হয়েছে।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!