শিরোনাম :
গাজীপুরে মামলার হাজিরা দিতে আয়নাবাজি; যুবক গ্রেফতার প্রবাসী ভোটার নিবন্ধন পৌনে ৩ লাখে দাঁড়িয়েছে মাদকসেবনে বাধা; ইটভাটার ম্যানেজারকে কুপিয়ে ২০ লাখ টাকা ছিনতাই চিরনিদ্রায় শায়িত হলেন নরসিংদীর সিনিয়র সাংবাদিক মশিউর রহমান সেলিম শিবপুরে বিভিন্ন কর্মসূচিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন বাংলাদেশের যুবারা সফরকারী আর্জেন্টিনা দলকে রুখে দিল ছুটিতে দেশে এসে সংঘর্ষে জড়িয়ে প্রাণ গেল প্রবাসীর, গুলিবিদ্ধসহ আহত ১০ বিএনপি নেতার প্রতিবাদের প্রতিবাদ গাজীপুরে বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ; আহত ১০ ৬ দফা দাবিতে ৯ম দিনে অধিদপ্তরের সামনে  স্বাস্থ্য সহকারীদের প্রতিবাদ
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৪ অপরাহ্ন

নরসিংদী প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন; সভাপতি মাখন সম্পাদক পলাশ নির্বাচিত

Reporter Name / ৪৭ Time View
Update : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

নরসিংদী প্রতিনিধি

উৎসবমুখর পরিবেশে নরসিংদী প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে একুশে টেলিভিশনের স্টাফ রিপোর্টার মাখন দাস সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে দৈনিক সংগ্রাম পত্রিকার জেলা প্রতিনিধি আসাদুল হক পলাশ নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৯ নভেম্বর) সকাল ১০টা থেকে বিরতিহীন বেলা ৩টা পর্যন্ত ভোট গ্রহন চলে। নির্বাচনে ৬১টি ভোটের বিপরীতে সংগঠনের ৫৬ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নরসিংদী প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদের মোট ১১ টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া সভাপতি পদে দুইজন সদস্যকে নির্বাচিত করা হয়। সহ সভাপতি পদে নির্বাচিত হলে দৈনিক গ্রামীণ দর্পণ পত্রিকার সম্পাদক যে আনোয়ার কামাল ও নরসিংদী খবর পত্রিকার বার্তা সম্পাদক হলধর দাস। উভয়ে ৩০ টি করে ভোট পান।

নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন নরসিংদী জজ আদালতের অতিরিক্ত পিপি অ্যাড. কাজী নজরুল ইসলাম, নির্বাচন কমিশনার এম এ মোমেন মিয়া ও অ্যাড. হাসান খন্দকার।

এর আগে কার্যকরী পরিষদের ১১ টি পদের মধ্যে ৭ টি পদে একাধিক প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ওই পদগুলোতে নির্বাচিত হন সহ-সম্পাদক পদে দৈনিক সোনালী বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি সোহেল এস সোহেল, কোষাধক্ষ্য পদে দৈনিক নরসিংদীর বাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. ফারুক মিয়া, সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে দৈনিক সময়ের আলো পত্রিকার জেলা প্রতিনিধি আবুল বাশার বাছির, দপ্তর সম্পাদক পদে ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি তোফায়েল আহমেদ স্বপন।

সভাপতি পদে নির্বাচিত মাখন দাস বলেন, আমার আজকের এই বিজয় আমি মনে করি জেলার সকল সাংবাদিকদের বিজয়। সাংবাদিকরা আমাকে ভালোবাসে জানি কিন্তু এতোটা ভালোবাসে সেটা জানতাম না। নরসিংদীর সাংবাদিকদের এই ভালোবাসা নির্বাচনের ফলাফলের তার বহিপ্রকাশ হয়েছে। সবাই আমাকে ঋণের জালে আবদ্ধ করলেন।

শনিবার (২৯ নভেম্বর) সকাল ১০টা থেকে বিরতিহীন বেলা ৩টা পর্যন্ত ভোট গ্রহন চলে। নির্বাচনে ৬১টি ভোটের বিপরীতে সংগঠনের ৫৬ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নরসিংদী প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদের মোট ১১ টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া সহ সভাপতি পদে দুইজন সদস্যকে নির্বাচিত করা হয়। তারা হলেন দৈনিক গ্রামীণ দর্পণ পত্রিকার সম্পাদক যে আনোয়ার কামাল ও নরসিংদী খবর পত্রিকার বার্তা সম্পাদক হলধর দাস। উভয়ে ৩০ টি করে ভোট পান।

নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন নরসিংদী জজ আদালতের অতিরিক্ত পিপি অ্যাড. কাজী নজরুল ইসলাম, নির্বাচন কমিশনার এম এ মোমেন মিয়া ও অ্যাড. হাসান খন্দকার।

এর আগে কার্যকরী পরিষদের ১১ টি পদের মধ্যে ৭ টি পদে একাধিক প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ওই পদগুলোতে নির্বাচিত হন সহ-সম্পাদক পদে দৈনিক সোনালী বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি সোহেল এস সোহেল, কোষাধক্ষ্য পদে দৈনিক নরসিংদীর বাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. ফারুক মিয়া, সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে দৈনিক সময়ের আলো পত্রিকার জেলা প্রতিনিধি আবুল বাশার বাছির, দপ্তর সম্পাদক পদে ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি তোফায়েল আহমেদ স্বপন। এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হন দৈনিক যায়যায় দিন এর জেলা প্রতিনিধি আমজাদ হোসেন, এ টি এম মোস্তফা (বাবর) ও মো. জাকির হোসেন ভূঁঞা।

সভাপতি পদে নির্বাচিত মাখন দাস বলেন, আমার আজকের এই বিজয় আমি মনে করি জেলার সকল সাংবাদিকদের বিজয়। সাংবাদিকরা আমাকে ভালোবাসে জানি কিন্তু এতোটা ভালোবাসে সেটা জানতাম না। নরসিংদীর সাংবাদিকদের এই ভালোবাসা নির্বাচনের ফলাফলের তার বহিপ্রকাশ হয়েছে। সবাই আমাকে ঋণের জালে আবদ্ধ করলেন।

শিপ্র/ শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!