শিরোনাম :
গাজীপুরে মামলার হাজিরা দিতে আয়নাবাজি; যুবক গ্রেফতার প্রবাসী ভোটার নিবন্ধন পৌনে ৩ লাখে দাঁড়িয়েছে মাদকসেবনে বাধা; ইটভাটার ম্যানেজারকে কুপিয়ে ২০ লাখ টাকা ছিনতাই চিরনিদ্রায় শায়িত হলেন নরসিংদীর সিনিয়র সাংবাদিক মশিউর রহমান সেলিম শিবপুরে বিভিন্ন কর্মসূচিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন বাংলাদেশের যুবারা সফরকারী আর্জেন্টিনা দলকে রুখে দিল ছুটিতে দেশে এসে সংঘর্ষে জড়িয়ে প্রাণ গেল প্রবাসীর, গুলিবিদ্ধসহ আহত ১০ বিএনপি নেতার প্রতিবাদের প্রতিবাদ গাজীপুরে বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ; আহত ১০ ৬ দফা দাবিতে ৯ম দিনে অধিদপ্তরের সামনে  স্বাস্থ্য সহকারীদের প্রতিবাদ
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৩ অপরাহ্ন

নরসিংদীতে অটোরিকশা ছিনতাইয়ে কিশোরকে গলাকেটে হত্যা

Reporter Name / ৪৩ Time View
Update : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর রায়পুরায় অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে প্রকাশ্য দিবালোকে শাহাদৎ হোসেন (১৪) নামে এক কিশোরকে গলা কেটে হত্যা করেছে ছিনতাইকারী চক্রের সদস্যরা শনিবার (২৯নভেম্বার) দুপুরে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের সংগীতা-আমিরগঞ্জ সড়কের বদরপুর এলাকায় এ হত্যার ঘটনা ঘটে।
নিহত কিশোর শাহাদৎ ওই উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের আদিয়াবাদ দক্ষিণ পাড়া এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সকালে শাহাদতের বড়ভাই শাকাওয়াত ধান কাটাতে গেলে তার অটোরিকশা নিয়ে বের হয় শাহাদৎ। পরে দুপুরে ছিনতাইকারী চক্র অটোরিকশাটি ছিনতাইয়ের উদ্দেশ্যে শাহাদাতের গলাকটে মৃত্যু নিশ্চিত করে সংগীতা-আমিরগঞ্জ সড়কের বদরপুর এলাকায় সড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে রায়পুরা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে মরদেহটি উদ্ধার করে।
রায়পুরা থানার পুলিশ পরিদর্শক (ওসি) তদন্ত প্রবীর কুমার ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে।  পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। হত্যাকান্ডে আইনানুগ ব্যবস্থায় কাজ চলছে।
শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!