শিরোনাম :
গাজীপুরে মামলার হাজিরা দিতে আয়নাবাজি; যুবক গ্রেফতার প্রবাসী ভোটার নিবন্ধন পৌনে ৩ লাখে দাঁড়িয়েছে মাদকসেবনে বাধা; ইটভাটার ম্যানেজারকে কুপিয়ে ২০ লাখ টাকা ছিনতাই চিরনিদ্রায় শায়িত হলেন নরসিংদীর সিনিয়র সাংবাদিক মশিউর রহমান সেলিম শিবপুরে বিভিন্ন কর্মসূচিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন বাংলাদেশের যুবারা সফরকারী আর্জেন্টিনা দলকে রুখে দিল ছুটিতে দেশে এসে সংঘর্ষে জড়িয়ে প্রাণ গেল প্রবাসীর, গুলিবিদ্ধসহ আহত ১০ বিএনপি নেতার প্রতিবাদের প্রতিবাদ গাজীপুরে বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ; আহত ১০ ৬ দফা দাবিতে ৯ম দিনে অধিদপ্তরের সামনে  স্বাস্থ্য সহকারীদের প্রতিবাদ
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৮:৩০ অপরাহ্ন

ধর্মপাশায় প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ; থানায় মামলা

Reporter Name / ৪০ Time View
Update : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

শিরোনাম প্রতিদিন ডেস্ক

সুনামগঞ্জের ধর্মপাশায় একটি প্রতিবন্ধী শিশুকে (১০) ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় শুক্রবার (২৮ নভেম্বর) রাতে শিশুটির বাবা বাদী হয়ে এক কিশোরকে (১৬) আসামি করে থানায় মামলা করেছেন।

মামলার এজাহার ও ধর্মপাশা থানা-পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিবন্ধী শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়ে। গত বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে পাশের বাড়িতে খেলাধুলা শেষে ফেরার পথে ওই কিশোর তাকে ডাক দেয়। পরে জোর করে একটি পরিত্যক্ত রান্নাঘরে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। শুক্রবার সন্ধ্যায় শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ঘটনার পর থেকে ওই কিশোর পলাতক। নাম প্রকাশ না করার শর্তে তার এক আত্মীয় বলেন, ‘ধর্ষণের ঘটনা যদি সত্যতা প্রমাণিত হয়, তাহলে আমরাও চাই তাকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক।’

ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা সঞ্জীব দত্ত বলেন, প্রাথমিকভাবে মনে হয়েছে, শিশুটি যৌন নিপীড়নের শিকার হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ডাক্তারি পরীক্ষা ছাড়া নিশ্চিতভাবে কোনো কিছু বলা সম্ভব নয়।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইমাম হোসেন বলেন, প্রতিবন্ধী একটি শিশুকে ধর্ষণের অভিযোগে শুক্রবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা হয়েছে। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য শনিবার সকালে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!