শিরোনাম প্রতিদিন ডেস্ক
সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় থেকে দুর্নীতিগ্রস্ত শিক্ষকদের বিরুদ্ধে দুদকের অভিযানের সিদ্ধান্ত নেয়া হয়।
দুর্নীতির অভিযোগে দুই কলেজ শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুর্নীতির সাথে সম্পৃক্ত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় কুষ্টিয়া দৌলতপুর কলেজের অধ্যক্ষ মো. রফিকুল আলম ও একই প্রতিষ্ঠানের ভূগোল বিষয়ের প্রদর্শক মো. জহরুল আলমের বিরুদ্ধে এ মামলার প্রস্তুতি চলছে।
গত ১৯ নভেম্বর দুদকের প্রধান কার্যালয় থেকে এ অনুমোদন দেয়া হয়। এ সংক্রান্ত চিঠি দুদকের কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক ও সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।
সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় থেকে দুর্নীতিগ্রস্ত শিক্ষকদের বিরুদ্ধে দুদকের অভিযানের সিদ্ধান্ত নেয়া হয়। এরই ধারাবাহিকতায় এবার কুষ্টিয়ার দুই শিক্ষকের বিরুদ্ধেও মামলার নির্দেশ দেয়া হয়েছে।
শিপ্র/শাহোরা/