শিরোনাম :
ভাসমান শীতার্ত মানষের মাঝে উঞ্চতা ছড়ালেন রায়পুরা প্রেসক্লাব  ইরানে দুই সপ্তাহে  বিক্ষোভে ১২ হাজার মানুষের প্রাণহানী রায়পুরায় পুলিশি অভিযানে ইয়াবাসহ তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেফতার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির জরুরি নির্দেশনা নরসিংদীতে গৃহবধূর মৃত্যূর রহস্য উদ্ঘাটন; বিষপান’ নয়, শ্বাসরোধে হত্যা দিশার রহস্যময় কথিত প্রেমিককে চেনেন? জুলাই যোদ্ধাদের জন্য চলচ্চিত্র নির্মাণ কোর্স উদ্বোধন সারাদেশে তীব্র শীতে বেড়েছে ডায়রিয়া ও নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত রোগ টাঙ্গাইলের ২ হাসপাতালে বাড়ছে রোগী চাপ; গাছে ঝুলিয়ে দেওয়া হচ্ছে স্যালাইন পোস্টাল ব্যালট হাতে পেয়ে উচ্ছ্বসিত প্রবাসী ভোটাররা; ভোটের অপেক্ষায
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

দীর্ঘ ৯ বছর পর কুমিল্লা মহানগর ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত

Reporter Name / ১০১ Time View
Update : শনিবার, ১১ মে, ২০২৪

কুমিল্লা প্রতিনিধি

দীর্ঘ ৯ বছর পর ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগ কুমিল্লা মহানগর শাখার বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ মে) বিকেলে নগরীর টাউন হল মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার।

সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন। সম্মানিত অতিথি ছিলেন কুমিল্লা সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. তাহসিন বাহার সূচনা। বিশেষ বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজাহারুল কবির শয়ন।

কুমিল্লা মহানগর ছাত্রলীগের আহ্বায়ক এ কে এম আবদুল আজীজ সিহানুকের সভাপতিত্বে সম্মেলনে অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃবৃন্দ। এ সময় স্থানীয় নেতাকর্মীরা সম্মেলনে উপস্থিত ছিলেন।

শিপ্র/শাহোরা/আরস্ব/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!