শিরোনাম :
সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ ক্রুসহ ৮ আরোহী নিহত নারায়ণগঞ্জে পানির রিজার্ভ ট্যাংকে নেমে প্রাণ গেল ২ শ্রমিকের জয়ের সম্ভাবনা জাগিয়েও নিউজিল্যান্ডের কাছে হারতে হল বাংলাদেশকে বর্জ্য ব্যবস্থাপনায় গতি ফেরাতে নরসিংদী পৌরসভা পেল ৫ টি ড্রাম ট্রাক  মারমাদের ঐতিহ্যবাহী নাচে-গানে মুগ্ধ রিজিয়ন কমান্ডার ওয়াদুল মায়ের কবরের পাশে শায়িত হলেন নরসিংদীর যুবলীগ নেতা আবু তালেব  বাংলাদেশ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষককে দেওয়া হবে কৃষক কার্ড: প্রধানমন্ত্রী আগামী জুনের মধ্যে দেওয়া হবে হেলথ কার্ড : স্বাস্থ্যমন্ত্রী
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন

‘টিম অব দ্য টুর্নামেন্ট’ আইসিসি ঘোষিত দলে বাংলাদেশের ৩ ক্রিকেটার

Reporter Name / ১৬৭ Time View
Update : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

খেলাধুলা ডেস্ক

‘নারী ক্রিকেট বিশ্বকাপ-২০২৫’ এর বাছাইপর্ব শেষ হয়েছে। সেখান থেকে পাকিস্তান ও বাংলাদেশ দল জায়গা করে নিয়েছে বিশ্বকাপের চূড়ান্তপর্বে। আর এই বাছাইপর্ব শেষ হওয়ার পর এবার সেরা পারফরমারদের নিয়ে ‘টিম অব দ্য টুর্নামেন্ট’ ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই একাদশে জায়গা পেয়েছেন পাকিস্তান, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ডের ক্রিকেটাররা।

সেরা একাদশের নেতৃত্বে রয়েছেন পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা। এই তালিকায় বাংলাদেশ থেকে মোট তিনজন খেলোয়াড় জায়গা পেয়েছেন। তিন জন পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজ থেকে। অন্যদিকে পাকিস্তান থেকে সর্বোচ্চ পাঁচজন। বাকি একজন স্কটল্যান্ড থেকে।

তালিকায় জায়গা পাওয়া খেলোয়াড় ও পারফরম্যান্সের সংক্ষিপ্ত পরিসংখ্যান:
১. হেইলি ম্যাথিউস (ওয়েস্ট ইন্ডিজ): মোট ২৪০ রান (সর্বোচ্চ ১১৪*), ১৩ উইকেট, সেরা বোলিং ৪/২৪, ৪টি ক্যাচ।
২. মুনীবা আলী (পাকিস্তান): মোট ২২৩ রান (সর্বোচ্চ ৭১), ২টি ক্যাচ।
৩. শারমিন আক্তার (বাংলাদেশ): মোট ২৬৬ রান (সর্বোচ্চ ৯৪*), ১টি ক্যাচ।
৪. ক্যাথরিন ব্রাইস (স্কটল্যান্ড): মোট ২৯৩ রান (সর্বোচ্চ ১৩১*), ৬ উইকেট, সেরা বোলিং ৩/৪৯।
৫. নিগার সুলতানা (বাংলাদেশ) : উইকেটরক্ষক: মোট ২৪১ রান (সর্বোচ্চ ১০১), ২টি ক্যাচ, ৩টি স্ট্যাম্পিং।
৬. ফাতিমা সানা (পাকিস্তান) : অধিনায়ক: মোট ১০৩ রান (সর্বোচ্চ ৬২), ১২ উইকেট, সেরা বোলিং ৪/২৩।
৭. চিনেল হেনরি (ওয়েস্ট ইন্ডিজ): মোট ১৭১ রান (সর্বোচ্চ ৫১*), ১ উইকেট, ৪টি ক্যাচ।
৮. আলিয়া অ্যালেন (ওয়েস্ট ইন্ডিজ): মোট ৬৩ রান (সর্বোচ্চ ২২), ১২ উইকেট, সেরা বোলিং ৪/৩৯, ২টি ক্যাচ ।
৯. ক্যাথেরিন ফ্রেসার (স্কটল্যান্ড): মোট ৭৭ রান (সর্বোচ্চ ৩৩), ১০ উইকেট, সেরা বোলিং ৩/২৮।
১০. নাশরা সান্ধু (পাকিস্তান): মোট ১০ উইকেট, সেরা বোলিং ৩/১৯, ১টি ক্যাচ।
১১. সাদিয়া ইকবাল (পাকিস্তান): মোট ৯ উইকেট, সেরা বোলিং ৩/২৮।

রিজার্ভ খেলোয়াড়:
রাবেয়া খান (বাংলাদেশ): মোট ৬ উইকেট, সেরা বোলিং ৩/৩৯, ১টি ক্যাচ।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!