শিরোনাম :
চকরিয়ায় চোরাবালিতে ডুবে ২ কিশোরীর মৃত্যু ফরিদপুরের দুই উপজেলায় সংঘর্ষে আহত ৩০, বাড়িঘরে আগুন চট্টগ্রামে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ৩ জনের প্রাণ গেল বিএনপির রাজনীতি ক্ষমতার জন্য নয়, জনগণের কল্যাণে: ড. আব্দুল মঈন খান কোবে বাংলাদেশ সোসাইটির কার্যনির্বাহী সভা ও ইফতার মাহফিল  ইংরেজিতে কথা বলতে অনুপ্রাণিত করতে এনআইসিতে সেমিনার আদিয়াবাদ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের অনিয়ম-দুর্নীতিতে ফুঁসে উঠেছে স্থানীয়রা বীরপুরে ২৪ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন মহোৎসব; ভক্তদের মিলনমেলা ‘অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া খাগড়াছড়িতে ৩৩৬ পরিবার বসতি স্থাপন নিয়ে ফেসবুকে অপপ্রচার
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব উদযাপনে ইসলামি ব্যাংকের চারা বিতরণ

Reporter Name / ৪২৬ Time View
Update : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

‎নরসিংদী প্রতিনিধি

‎নরসিংদীতে জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে সবুজ বনায়নে উদ্বুদ্ধ করতে গাছের চারা বিতরণ কর্মসূচি পালন করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ, পিএলসি। মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে জেলার শিবপুর উপজেলা শাখার আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।

‎এ উপলক্ষে শিবপুর শাখা প্রাঙ্গণে প্রায় ১২০ জন শিক্ষক-শিক্ষার্থী, তরুণ উদ্যোক্তা ও সুধীজনদের মাঝে বিভিন্ন প্রকারের ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করেন  অনুষ্ঠানে আগত অতিথিরা।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ ফারজানা ইয়াসমিন।

ইসলামি ব্যাংক পিএলসি শিবপুর শাখার এফএভিপি ও শাখা ব্যবস্থাপক মোহাম্মদ তোফায়েল হোসেনের সভাপতিত্বে ‎এ সময় উপস্থিত ছিলেন, শিবপুর শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও বিনিয়োগ বিভাগের প্রধান আব্দুল্লাহ আল মান্নান, ম্যানেজার (অপারেশন্স) মো. মনির হোসেনসহ স্থানীয় স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও সুধীসমাজের ব্যাক্তিরা।

অনুষ্ঠানের আলোচনা পর্বে ‎বক্তারা বলেন, আমরা আমাদের প্রয়োজনে গাছ কাটি। আমরা প্রয়োজন মেটাতে গাছ কাটতে গাছ লাগাতে অভ্যস্ত নই। নিয়মগতভাবে  যদি গাছ কাটা হয়, এর পরিবর্তে দুটি গাছ লাগাতে হয়।  আমরা একটা গাছ কেটে যদি একটা বিল্ডিং করি তাহলে তার ছাদে আরও ৫টা গাছ লাগাতে পারি। এতে ছাদের সৌন্দর্য বৃদ্ধি পায় এবং পরিবেশের ভারসাম্য রক্ষা পায়।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!