শিরোনাম :
ভাসমান শীতার্ত মানষের মাঝে উঞ্চতা ছড়ালেন রায়পুরা প্রেসক্লাব  ইরানে দুই সপ্তাহে  বিক্ষোভে ১২ হাজার মানুষের প্রাণহানী রায়পুরায় পুলিশি অভিযানে ইয়াবাসহ তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেফতার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির জরুরি নির্দেশনা নরসিংদীতে গৃহবধূর মৃত্যূর রহস্য উদ্ঘাটন; বিষপান’ নয়, শ্বাসরোধে হত্যা দিশার রহস্যময় কথিত প্রেমিককে চেনেন? জুলাই যোদ্ধাদের জন্য চলচ্চিত্র নির্মাণ কোর্স উদ্বোধন সারাদেশে তীব্র শীতে বেড়েছে ডায়রিয়া ও নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত রোগ টাঙ্গাইলের ২ হাসপাতালে বাড়ছে রোগী চাপ; গাছে ঝুলিয়ে দেওয়া হচ্ছে স্যালাইন পোস্টাল ব্যালট হাতে পেয়ে উচ্ছ্বসিত প্রবাসী ভোটাররা; ভোটের অপেক্ষায
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

ছুটিতে দেশে এসে সংঘর্ষে জড়িয়ে প্রাণ গেল প্রবাসীর, গুলিবিদ্ধসহ আহত ১০

Reporter Name / ৯৬ Time View
Update : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

নরসিংদী প্রতিনিধি

ছু টিতে  বাড়ী এসে এলাকায় আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে জড়িয়ে প্রাণ হারিয়েছে মামুন মিয়া (২৫) নামে এক প্রাবাসী। নরসিংদীর রায়পুরার চরাঞ্চল নিলক্ষায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রয়াত শহিদ মেম্বার গ্রুপ ও ফেলু মিয়া গ্রুপের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে  তিনি মারা যান।  সংঘর্ষে টনায় উভয় পক্ষের আহত হয়  গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন। সোমবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার নিলক্ষার দড়িগাঁও এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত মামুন মিয়া একই এলাকার আব্দুল আউয়ালের ছেলে। তিনি কুয়েত প্রবাসী। মাত্র ১৫ দিন আগে তিনি ছুটিতে দেশে আসেন।

নিহতের পরিবারের সদস্য ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই নিলক্ষা ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রয়াত শহিদ মেম্বার গ্রুপ ও ফেলু মিয়া গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। সোমবার সকালে স্থানীয় বাজারে ফেলু মিয়ার মেয়ের জামাতা কুয়েত ফেরত (নিহত মামুন মিয়ার সাথে বাগবিতণ্ডায় জড়ান প্রতিপক্ষের লোকজন। বাগবিতণ্ডার এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়ালে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি ও হামলার ঘটনা ঘটে। এসময় গুলিবিদ্ধ হয়ে মামুনসহ কয়েকজন আহত হয়। পরে আহতদের মধ্যে তিনজনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন।

এঘটনায় আহত হয়েছেন  নিহত মামুনের পিতা আউয়াল মিয়া (৫৫) । তিনিসহ পরশ মিয়া (২৫) নামে গুলিবিদ্ধ আরও একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। একজন নিহতেরর খবর পেয়েছি, পুরোপুরি তথ্য সংগ্রহ ও তদন্ত করে বিস্তারিত জানানো হবে। আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!