শিরোনাম :
ভাসমান শীতার্ত মানষের মাঝে উঞ্চতা ছড়ালেন রায়পুরা প্রেসক্লাব  ইরানে দুই সপ্তাহে  বিক্ষোভে ১২ হাজার মানুষের প্রাণহানী রায়পুরায় পুলিশি অভিযানে ইয়াবাসহ তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেফতার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির জরুরি নির্দেশনা নরসিংদীতে গৃহবধূর মৃত্যূর রহস্য উদ্ঘাটন; বিষপান’ নয়, শ্বাসরোধে হত্যা দিশার রহস্যময় কথিত প্রেমিককে চেনেন? জুলাই যোদ্ধাদের জন্য চলচ্চিত্র নির্মাণ কোর্স উদ্বোধন সারাদেশে তীব্র শীতে বেড়েছে ডায়রিয়া ও নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত রোগ টাঙ্গাইলের ২ হাসপাতালে বাড়ছে রোগী চাপ; গাছে ঝুলিয়ে দেওয়া হচ্ছে স্যালাইন পোস্টাল ব্যালট হাতে পেয়ে উচ্ছ্বসিত প্রবাসী ভোটাররা; ভোটের অপেক্ষায
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১২:১০ অপরাহ্ন

চিরনিদ্রায় শায়িত হলেন নরসিংদীর সিনিয়র সাংবাদিক মশিউর রহমান সেলিম

Reporter Name / ৮৬ Time View
Update : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

শিরোনাম প্রতিদিন’র শোক

নরসিংদী প্রতিনিধি

চিরনিদ্রায় শায়িত হলেন নরসিংদী প্রেস ক্লাবের সহ-সভাপতি ও ইংরেজি ডেইলি বাংলাদেশ টুডে পত্রিকার বিশেষ প্রতিনিধি সৈয়দ মশিউর রহমান সেলিম। মঙ্গলবার (৯ ডিসেম্বর) নরসিংদী জেলা শহরের রাঙামাটি ঈদগা ময়দানে জানাজার নামাজ শেষে রাঙ্গামাটি কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয় এই সিনিয়র সাংবাদিককে ।

এর আগে সোমবার ( ৮ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে ঢাকার ধানমন্ডি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।)
সাংবাদিক মশিউর রহমান সেলিম দীর্ঘদিন যাবৎ কিডনীসহ নানা জটিল রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

মৃত্যুকালে জেলার এই সিনিয়র সাংবাদিকের বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, পুত্র কন্যা, নাতি-নাতনি আত্মীয়-স্বজনসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

মঙ্গলবার রাত আড়াইটার দিকে হাসপাতাল থেকে নরসিংদীতে নিয়ে আসা হয়।এসময় মরহুমের বাড়ীতে কান্নার রোল পড়ে। স্বজনদের এই আশপাশের লোকজন ঘুম ভেঙ্গে য়ার।  এ সময় ঘুম ভাঙ্গা পড়শিরাও সাংবাদিক মশিউর রহমান সেলিমকে এক নজর দেখতে ছুটে আসেন।

সদালাপি মিষ্টভাষী সাংবাদিক সৈয়দ মশিউর রহমান সেলিম দীর্ঘদিন ধরে নরসিংদীতে সাংবাদিকতা পেশায় নিয়োজিত ছিলেন। তার মৃত্যুতে জেলার সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে আসে। অনলাইন ভিত্তিক দেশের জনপ্রিয় নিউজ পোর্টাল ‘শিরোনাম প্রতিদিন’র শুভাকাঙ্ক্ষী হিসেবে তিনি এই পত্রিকার সাথে প্রকাশনার শুরু থেকে  সম্পৃক্ত ছিলেন। মহান এই  সাংবাদিকের মৃত্যুতে ‘শিরোনাম প্রতিদিন’ পত্রিকার সম্পাদক, প্রকাশক, সম্পাদক মন্ডলীর সদস্যরাসহ পত্রিকার সাথে সম্পৃক্ত সকলে গভীর শোক প্রকাশ করেছেন। পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

সাংবাদিক মশিউর রহমান সেলিমের মৃত্যূতে শোক জানিয়েছেন ‘নরসিংদী সাংবাদিক ইউনিয়ন’। নরসিংদী সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে এক শোক বার্তায় জেলার সিনিয়র এই সাংবাদিকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সংঠনের সভাপতি, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সহ সকল সদস্যরা।তারা মরহুমের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!