শিরোনাম :
গাজীপুরে মামলার হাজিরা দিতে আয়নাবাজি; যুবক গ্রেফতার প্রবাসী ভোটার নিবন্ধন পৌনে ৩ লাখে দাঁড়িয়েছে মাদকসেবনে বাধা; ইটভাটার ম্যানেজারকে কুপিয়ে ২০ লাখ টাকা ছিনতাই চিরনিদ্রায় শায়িত হলেন নরসিংদীর সিনিয়র সাংবাদিক মশিউর রহমান সেলিম শিবপুরে বিভিন্ন কর্মসূচিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন বাংলাদেশের যুবারা সফরকারী আর্জেন্টিনা দলকে রুখে দিল ছুটিতে দেশে এসে সংঘর্ষে জড়িয়ে প্রাণ গেল প্রবাসীর, গুলিবিদ্ধসহ আহত ১০ বিএনপি নেতার প্রতিবাদের প্রতিবাদ গাজীপুরে বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ; আহত ১০ ৬ দফা দাবিতে ৯ম দিনে অধিদপ্তরের সামনে  স্বাস্থ্য সহকারীদের প্রতিবাদ
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৩ অপরাহ্ন

চিরকুট লিখে প্রবাসীর স্ত্রীর গলায় ফাঁস

Reporter Name / ১১৫ Time View
Update : শনিবার, ৬ জুলাই, ২০২৪

শিরোনাম প্রতিদিন ডেস্ক

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় চিরকুট লিখে এক সৌদি আরব প্রবাসীর স্ত্রী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন।

শনিবার (৬ জুলাই) সকালে উপজেলার পশ্চিমপাড়া গ্রামে শ্বশুরবাড়ি থেকে ওই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত ওই গৃহবধূর নাম আঁখি মনি (১৭)। তিনি লালমনিরহাট তালুক খুঁটামারা ৩২ হাজারি গ্রামের আইনুল হকের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, সৌদি আরব প্রবাসী শাকিল মিয়ার সঙ্গে ১০ মাস আগে ভিডিও কলের মাধ্যমে বিয়ে হয় আঁখি মনির। প্রতিদিনের মতো শুক্রবার (৫ জুলাই) রাতে পরিবারের সঙ্গে খাওয়াদাওয়া শেষে নিজের কক্ষে ঘুমিয়ে পড়েন আঁখি। শনিবার সকালে তাকে ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে তার শ্বশুর। পরে তাকে উদ্ধার করে আদিতমারি স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এদিকে আঁখির শয়নকক্ষে একটি চিরকুট পাওয়া যায়। সেখানে লেখা রয়েছে, ‘আব্বু-আম্মু তোমরা আমাকে ক্ষমা করে দিও। আগামীকাল সকাল ১১টায় আমাকে নিয়ে যাবা। আমার জীবনে কিছু নেই।’

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!