শিরোনাম :
গাজীপুরে মামলার হাজিরা দিতে আয়নাবাজি; যুবক গ্রেফতার প্রবাসী ভোটার নিবন্ধন পৌনে ৩ লাখে দাঁড়িয়েছে মাদকসেবনে বাধা; ইটভাটার ম্যানেজারকে কুপিয়ে ২০ লাখ টাকা ছিনতাই চিরনিদ্রায় শায়িত হলেন নরসিংদীর সিনিয়র সাংবাদিক মশিউর রহমান সেলিম শিবপুরে বিভিন্ন কর্মসূচিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন বাংলাদেশের যুবারা সফরকারী আর্জেন্টিনা দলকে রুখে দিল ছুটিতে দেশে এসে সংঘর্ষে জড়িয়ে প্রাণ গেল প্রবাসীর, গুলিবিদ্ধসহ আহত ১০ বিএনপি নেতার প্রতিবাদের প্রতিবাদ গাজীপুরে বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ; আহত ১০ ৬ দফা দাবিতে ৯ম দিনে অধিদপ্তরের সামনে  স্বাস্থ্য সহকারীদের প্রতিবাদ
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৯:২২ অপরাহ্ন

চরাঞ্চলে ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের স্বাস্থ্যসেবা ক্যাম্প

Reporter Name / ৯৭ Time View
Update : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫

ডেস্ক নিউজ

দুর্গম চরাঞ্চলে জনসাধারণের মাঝে প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদান করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স’।

সোমবার (৬ জানুয়ারি) রাজশাহীর পবা উপজেলার চর মাজারদিয়াড়ের চর নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনভর আয়োজিত এক ক্যাম্পেইনে এ স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) যুগ্ম সচিব তরফদার মো. আক্তার জামীল।

ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আমানুল্লাহ আমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উপসচিব মু. রেজা হাসান এবং পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. জাহিদ হাসান। ক্যাম্পেইনে চিকিৎসক, ল্যাব টেকনোলজিস্ট, সিনিয়র স্টাফ নার্স, গ্র্যাজুয়েট নার্স, শিক্ষানবিশ এবং স্টুডেন্ট নার্সদের সমন্বয়ে গঠিত পূর্ণাঙ্গ মেডিকেল টিম চর মাজারদিয়াড়ের ৪ গ্রামের ২০০ পরিবারের মাঝে সেবা প্রদান করে। এতে হাসি ফুটে ওঠে পরিবারগুলোর মধ্যে এবং তাদের মাঝে স্বস্তি ফিরে আসে।

চরাঞ্চলের বাসিন্দারা জানান, মৌলিক চাহিদা থেকেও তারা বঞ্চিত। এ ধরনের ক্যাম্পেইনে সেবা পেয়ে তারা আনন্দিত। তারা ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচির জন্য অনুরোধ জানান। ক্যাম্পেইনে নারী ও শিশুদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। এমন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে প্রধান অতিথি অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) যুগ্ম সচিব তরফদার মো. আক্তার জামীল বলেন, সেবামূলক কার্যক্রমে সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত।

ক্যাম্পেইনে বিভিন্ন রোগের পরামর্শ দেন ডা. আবু সালেহ ও ডা. সাজিদুল। এছাড়া সিনিয়র স্টাফ নার্স মুস্তাকিম আহমেদ এবং ল্যাব টেকনোলজিস্ট আবু যার গিফারি নয়ন সেবা প্রদান করেন। ক্যাম্পেইনে স্থানীয়দের বিনামূল্যে রক্তচাপ (ব্লাড প্রেশার) ও ডায়াবেটিস পরীক্ষা এবং রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এ সময় চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ঔষধ পত্রও বিনামূল্যে প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পবা উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোছা. নূরে লায়লা, চর নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাউদ্দিন মীর, ইউপি সদস্য হুমায়ুন কবির, ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাইফ, সদস্য রিফাত আল সাইফ, নাহিদ হোসেন, মাসুম আহমেদ, মাহিম হোসেন, রুহুল আমিন আরাফাত, মো. মাসুদ পারভেজ, এনামুল হক ও হাসান ফারুক হিমেল।

শিপ্র/আবছি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!